চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার এড়াতে প্রাণ হারালেন আওয়ামী লীগ নেতা

শেখ মহিউদ্দীনশেখ মহিউদ্দীন
১:০১ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ, রাজনীতি
A A
আওয়ামী লীগ নেতা কাজী মঞ্জুর মোর্শেদ রাজু।ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা কাজী মঞ্জুর মোর্শেদ রাজু।ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। পুলিশের গ্রেপ্তার এড়াতে সক্ষম হলেও মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন না তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল তিনটায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর ভাই কাজি শিপলু সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানা পুলিশ আমার ভাইকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশ আমাদের বাসায় এসে গেট খুলতে বলে। আমার ভাই রাজু বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ দিলে পড়ার সময় ব্যালকনিতে মাথায় আঘাত লাগে। এতে রাজু গুরুতর আহত হয়। পরে পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। শুক্রবার বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজুর স্ত্রী সাথী জানান, তার নামে কোনো মামলাও নেই। বিগত ৫ আগস্টের পর তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাংবাদিকদের বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসার কলাপসিবল গেটে পুলিশ নক করে। তবে কেউ গেট না খোলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কী হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ নেতাছাদ থেকে পড়ে মৃত্যুময়মনসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT