রাজনীতি

আওয়ামী লীগ দেশকে ফতুর করে দিয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ১৪ বছরে আওয়ামী লীগ দেশকে ফতুর করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার পাহারা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না।

রাজধানীর মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল দাবি করেন, আওয়ামী লীগ কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।

তিনি আরও বলেন, এই সংবিধান দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। সংবিধান সংশোধন করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে কখনোই যাবে না, যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না।

বিষয়:আওয়ামী লীগনির্বাচনফখরুল ইসলাম আলমগীরবিএনপিবিএনপি মহাসচিববিএনপির আন্দোলন
প্রতিবেদক

আকতার হোসেন

স্টাফ রিপোর্টার (চ্যানেল আই)

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…