রাজনীতি

‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেনি, তা নিয়ে ব্যবসা করেছে’

বজলুর রশিদ ফিরোজ

‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেনি, তা নিয়ে ব্যবসা করেছে’
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেনি, বরং তা নিয়ে ব্যবসা করেছে।

সোমবার (৫ জানুয়ারি) বিএনপির গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বজলুর রশিদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪ ও ৯০ এর গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে সরকার ও বিরোধী দল সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়েও কথা বলেছেন তারেক রহমান।

বিষয়:মুক্তিযুদ্ধের চেতনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…