চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুর-বিড়ালের খাবার ‘মুরগির পা’ জনগণকে খেতে বলায় ক্ষোভ

তামীম সানিয়াত তন্ময় তামীম সানিয়াত তন্ময়
১০:৫৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কুকুর খেলতে খেলতে পা ধরে চামড়া টানছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক মন্দার কবলে সারাবিশ্বের মত ধরাশায়ী পিরামিডের দেশ মিশর। দেশটির মূল্যস্ফীতি রেকর্ড ছাড়িয়েছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে ‘মুরগির পা’ খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। যা সাধারণত মিশরে কুকুর-বিড়ালের খাবার হিসেবে ব্যবহার করা হয়।

বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।

প্রতিবেদনে প্রকাশ, আফ্রিকার দেশ মিশর গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে জনগণ তাদের পরিবারকে খাওয়ানোর জন্য রীতিমতো লড়াই করে যাচ্ছে। এ অবস্থায় মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর নিউট্রিশনের পক্ষ থেকে পুষ্টির জন্য ‘মুরগির পা’ রান্না করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Banglabid

এদিকে এই সুপারিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও তীব্র সমালোচনার জন্ম দিয়েছে দেশটিতে।

খামারে পাখিরা বন্দি, ক্ষতিগ্রস্ত ও অসুস্থ দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

Reneta

মিশরের গিজা মার্কেটে পোল্ট্রি মুরগি বিক্রেতার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি ঈশ্বরের কাছে দয়া ভিক্ষা চেয়ে বলছেন, ঈশ্বর আমাদের মুরগির পা খাওয়ার মত অবস্থায় নিয়ে ফেলো না।

তিন সন্তানের মা ওয়েদাদ বলেন, আমি মাসে একবার মাংস খাই। সপ্তাহে একবার মুরগি কিনি। এক বছর আগে, ওয়েদাদ তার মাসিক পেনশন দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন। কিন্তু এখন অন্যান্য অনেক মিশরীয়দের মতো তিনি কষ্ট করে দিন অতিবাহিত করছে। এখন তো একটি ডিমের দামও ৫ মিশরীয় পাউন্ড (০.১৬ মার্কিন ডলার) হয়ে গেছে। তিনি কল্পনা করছেন শীঘ্রই মুরগিও কেনার সামর্থ্য থাকবে না তার।

২০২১ সালে যে মুরগির দাম ছিল ৩০ মিশরীয় পাউন্ড (১১৭ টাকা), চলতি সপ্তাহে  সেই মুরগি কিনতে হয়েছে ৭০ মিশরীয় পাউন্ডে (২৫১ টাকা)। গত এক বছরে মিশরীয় পাউন্ড মার্কিন ডলারের তুলনায় অর্ধেক মূল্য হারিয়েছে।

দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি তার দেশের বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য ২০১১ সালের মিশরীয় অভ্যুত্থান এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধিকে দায়ী করেন।

গত বছরের মার্চে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অর্থনীতিতে মারাত্মক ধাক্কা দেয়। মিশর হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম আমদানিকারক, এবং দুটি দেশ ছিল এর প্রধান সরবরাহকারী। যুদ্ধ যখন রপ্তানি ব্যাহত করে, তখন গমের দাম বেড়ে যায়। তাছাড়া পর্যটন, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ, তাও ইতিমধ্যে মহামারীর কারণে কঠোরভাবে ব্যহত হয়েছে।

মিশরের জনসংখ্যার ৩০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ২০১৯ সালে বিশ্ব ব্যাংকের হিসাবে দেখায় ৬০ শতাংশেরও বেশি লোক হয় দরিদ্র না হয় দ্রারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT