ক্রিকেট

ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ‘ছিটকে’ দিতে চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা একত্রে আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা তিন ম্যাচ জিতে ‘বি’ গ্রুপে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অজিরা গ্রুপপর্বে শেষ ম্যাচ খেলতে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও বেশ গুরুত্ব দেবে। দলটির পেসার জশ হ্যাজেলউড জানিয়েছেন, এই ম্যাচ ঘিরে তেমন কোনো সুযোগ থাকলে লক্ষ্য আগেভাগেই বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করা।

‘এই আসরে সম্ভবত বারবার আমাদের ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে। টি-টুয়েন্টি ক্রিকেটে তাদের দিনে যেকোনো কিছু করতে পারে দলটি। সুতরাং, আমরা যদি আসর থেকে তাদের আগেই বের করে দিতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং সম্ভবত অন্য সবার জন্যও।’

‘এমন হলে বিষয়টি মজার হবে। দল হিসেবে আমরা এর আগে এমন অবস্থার সম্মুখীন হইনি। সুতরাং, আমাদের চেষ্টা থাকবে আজকে যেভাবে খেলেছি সেভাবে খেলে যাওয়া। সেটা নির্ভর করবে সবার উপর, শুধু আমার একার নয়।’

১৫ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।

অন্যদিকে ইংল্যান্ড বেশ চাপে আছে। গ্রুপপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে। পরের ম্যাচে অজিদের কাছে হেরেছে। তাদের বাকি ওমান ও নামিবিয়া ম্যাচ, ১ পয়েন্ট ঝুলিতে। আর স্কটল্যান্ড ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে, শীর্ষে অস্ট্রেলিয়া ৬ পয়েন্ট নিয়ে।

বিষয়:অস্ট্রেলিয়া২৪ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্কটল্যান্ড২৪হ্যাজেলউড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…