ক্রিকেট

রানবন্যায় সিরিজ হারল উইন্ডিজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার বিজয় উদযাপন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার বিজয় উদযাপন করছেন, দর্শকরা স্টেডিয়ামে আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টিতেও সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে রান বন্যা হয়েছে, এসেছে টি-টুয়েন্টিতে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান। এ জয়ে ২-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল।

মাত্র ৫০ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ভারতে আফগানিস্তানের বিপক্ষে খেলা বিশ্বকাপের ইনিংসের কথা আবারও স্মরণ করিয়েছেন ম্যাক্সওয়েল। তার এ ইনিংসে ৯টি চার এবং ৭টি ছক্কার মার ছিল। ডানহাতি এ ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ২শ’র বেশি। শেষপর্যন্ত ৫৫ বলে ১২০ রানে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংস মিলিয়ে ৪৪৮ রান হয়েছে। টি-টুয়েন্টিতে যা দুই দলের সর্বোচ্চ রান। প্রথম টি-টুয়েন্টিতে আগের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ৪১৫ রানের রেকর্ড হয়েছিল।

অ্যাডিলেড ওভালে প্রথম দিনের মত দ্বিতীয় টি-টুয়েন্টিতেও টসে জেতা রোভমান পাওয়েল আগে বল করার সিদ্ধান্ত নেন। ম্যাক্সওয়েল ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান তোলে অজিরা। এছাড়া টিম ডেভিডের ১৪ বলে ৩১ ও মিচেল মার্শ ১২ বলে ২৯ রানের ইনিংস খেলেন।

২৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে উইন্ডিজরা থামে ২০৭ রানে। ৩৬ বলে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক পাওয়েল। এছাড়া আন্দ্রে রাসেল ৩৭ ও জেসন হোল্ডার অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন। মার্কাস স্টয়নিসের ৩ উইকেটের সাথে স্পেনসার জনসন এবং জশ হ্যাজেলউড নেন ২টি করে উইকেট।

বিষয়:অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওয়েস্ট ইন্ডিজ পাওয়েল ম্যাক্সওয়েল স্টয়নিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…