চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের অবসরের ভেন্যু ও তারিখ বাছাইয়ের অধিকার নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ ক্রিকেট মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের জুনে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ঠিক করে রেখেছেন দিনক্ষণও। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের পর লাল বলের ক্রিকেট থেকে তিনি বিদায় নেবেন।

১৪ ডিসেম্বর থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিডনিতে গড়াবে শেষ টেস্ট। ম্যাচটি শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান ৩৭ বর্ষী ক্রিকেটার।

তবে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন ও’ডোনেল ওয়ার্নারের বিদায়ী টেস্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, কোনো খেলোয়াড়ের অবসরের জন্য পছন্দের ভেন্যু এবং তারিখ বেছে নেয়ার অধিকার নেই।

Banglabid

অজিদের ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও’ডোনেল ৬ টেস্ট ও ৮৭টি ওয়ানডে ম্যাচ খেলেন। ৮৩টি ফাস্ট ক্লাসের পাশাপাশি সাবেক ডানহাতি পেস অলরাউন্ডার খেলেছেন ১২৬টি লিস্ট এ ম্যাচ।

রেডিও সাক্ষাৎকারে ও’ডোনেল বলেন, ‘আমি বিদায়ী সফর পছন্দ করি না। স্টিভ ওয়াহ কিংবা মার্ক টেলরের সময়েও আমি এটা পছন্দ করিনি। আমি মনে করি, আপনাকে অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এটা সম্মানের বিষয়। আমি এ বছরের ৩০ জুন শেষ করব এমনটা বলার অধিকার কারোর আছে বলে আমি মনে করি না।’

ওয়ার্নারের অবসরের দিনক্ষণ ঠিক করার বিপক্ষে অবস্থান নিলেও টেস্ট থেকে তার সরে যাওয়ার সময় এসেছে বলে মত দেন ও’ডোনেল। বললেন, ‘সাদা বলের ক্রিকেট চালিয়ে যেতে কোনো সমস্যা নেই। কিন্তু লাল বলে তার অবসরের এখনই সময়। আমরা সেই বাঁকে উপস্থিত হয়েছি। কেবল বিশ্বকাপ শেষ হয়েছে, ফলে সামনে জল ঘোলা হবে। সবাই বলবে, “ও হ্যাঁ, তাহলে বিশ্বকাপের ব্যাপারে কী মত? ফলে এগুলো ভাবার একটু সময় সে পাবে বলে মনে করি।’

Reneta

ক্যাঙ্গারুদের কিংবদন্তি ওপেনার সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায়ের পর তার জায়গায় ক্যামেরন ব্যানক্রফটের আসা উচিৎ বলে জানান ও’ডোনেল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান পেতে থাকাকেই তিনি যুক্তি হিসেবে দাঁড় করান।

‘কাকে নেয়া উচিৎ, এটা নিয়ে বিতর্ক হবে। ক্যামেরন ব্যানক্রফটের আসলে আর কত কিছু করা লাগবে আমি নিশ্চিত নই। সে সেঞ্চুরি করেই যাচ্ছে, সেঞ্চুরি না হলেও ৬০ করছে। একটা খারাপ ইনিংস গেলে আরেকটা ১০০ মারছে, ১৮ মাস ধরেই দুর্দান্ত ফর্মে আছে। আপনি তাকে আরেকটি গ্রীষ্ম অপেক্ষা করাবেন? কারণ এই পরিকল্পনা (ওয়ার্নারকে খেলানোর) বজায় থাকলে তাকে সেটিই করতে হবে।’

‘আমি মনে করি খেলাটি সবসময় ব্যক্তির চেয়ে বড়। এখানে অনেক কিছু বিবেচনায় নেয়ার আছে। তবে অস্ট্রেলিয়ার প্রথম যে কাজটি করতে হবে তা হল তাদের টেস্ট ম্যাচ জেতা। ডেভিড ওয়ার্নার যদি অর্ডারের শীর্ষে এক নম্বরে সেরা হন, তাহলে সেটাই হোক।’

২০১৮ সালে কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের সময় ‘স্যান্ডপেপার-গেট’ কেলেঙ্কারিতে জড়িয়ে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং ওয়ার্নারের সঙ্গে ব্যানক্রফটকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াও’ডোনেলওয়ার্নারটেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে দুই ভারতীয় নিহত

পরবর্তী

বায়ার্নের জয়ে কেনের নতুন রেকর্ড

পরবর্তী
বায়ার্নের জয়ে কেনের নতুন রেকর্ডের ছবি, ফুটবল খেলোয়াড় মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্নের জয়ে কেনের নতুন রেকর্ড

অ্যানিমেল সিনেমার তিনটি চরিত্রের ছবি, বিভিন্ন দৃশ্য ও পোশাকের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

'অ্যানিমেল' সিনেমায় কার পারিশ্রমিক কত?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT