চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুলে ভরা’ রিভিউতে মাটি অস্ট্রেলিয়ার দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ন ১০, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের সেঞ্চুরির জবাব দারুণভাবে দিচ্ছেন দিনেশ চান্ডিমাল। গলে অজিদের বিপক্ষে বড় রানের লিড নেয়ার পথে হাঁটছে শ্রীলঙ্কা। ৩৬৪ রান টপকে ৬৭ রানের লিড পাওয়ায় হাত আছে অস্ট্রেলিয়ারও!

সফরকারীরা তৃতীয় দিনে ভালোই ভুগেছে রিভিউর সিদ্ধান্ত নিতে। অজি অধিনায়ক প্যাট কামিন্স একবার দুবার নয়, ভুল করেছেন বেশ ক’বার। রিভিউ নেয়ার বাজে সব সিদ্ধান্ত অস্ট্রেলিয়াকে মনে করিয়ে দিয়েছে ২০১৯ সালের অ্যাশেজে হেডিংলি টেস্টের কথা।

বড় লক্ষ্যে দারুণ শুরু পাওয়া শ্রীলঙ্কা যখন কোনো ভুলই করছিল না, তখন রিভিউগুলো বাজেভাবে খরচ করে নিজেদের আরও ব্যাকফুটে রেখেছে অস্ট্রেলিয়া। কামিন্সের প্রথম ভুলটা হয় ৪৪.১ ওভারে। করুণারত্নের বিপক্ষে নেয়া রিভিউ কাজে আসেনি।

লঙ্কান ইনিংসের ৭৭.৫ ওভারে লায়নের বলে ম্যাথুজকে আউটের আবেদন ওঠে। আম্পায়ার শুরুতেই ব্যাটারের পক্ষে রায় জানান। কিন্তু অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ক্যাচ এবং লেগ বিফোরের আবেদন করলেও সেটা ব্যর্থ হয়।

দুই ওভার পর লায়নের বলে আবারও আবেদন করেন কামিন্স। চান্ডিমালের ব্যাটে বল লাগায় এবারও মিস হয় অজিদের রিভিউ। শেষ হয়ে যায় সফরকারীদের কোটার সব রিভিউ। সেটাই অস্ট্রেলিয়ানদের ভোগায় পরে।

৯২.৫ বলে স্টার্কের বলে ক্যাচের জোড়াল আবেদন ওঠে চান্ডিমালের বিপক্ষে। আম্পায়ার আঙুল না তুললেও স্টার্ক রিভিউ আবেদন জানান। ততক্ষণে সেই কোটা শূন্য। ব্যক্তিগত ৩০ রানের মাথায় কার্যত বেঁচে যান লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার। পরে তিনি করেছেন দুর্দান্ত শতক। লিড এনে দেয়ার পর চতুর্থ দিনে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সলাবুশেনলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ চলছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT