চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান দলে চোটের থাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

একের পর এক ক্রিকেটার চোটে পড়ায় অস্ট্রেলিয়া সফরে কঠিন সময় পার করছে পাকিস্তান দল। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সফরকারীরা আবারো পেয়েছে দুঃসংবাদ। পাঁজরের হাড়ে চিড় এবং পেটের পেশি ছিড়ে যাওয়ার কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার খুররম শাহজাদ।

পার্থে নিজের অভিষেক টেস্টে বোলিংয়ের সময় ব্যথার কথা জানিয়েছিলেন শাহজাদ। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে ২৪ বর্ষী ক্রিকেটারের বাম পাঁজরে চিড় ধরা পড়ে।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বোর্ড অস্ট্রেলিয়ায় একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শের পর খেলোয়াড়ের জন্য একটি চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। তারপর তিনি লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন।

শাহজাদের বদলি হিসেবে পাকিস্তানের স্কোয়াডে আছেন হাসান আলী এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে হাসান ও ওয়াসিমের যেকোনো একজন খেলতে পারেন।

অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে শাহজাদ ৮৩ রানের বিনিময়ে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ছিলেন আরও ধারালো। ৪৫ রান খরচায় পান ৩ উইকেট। দুইবার তিনি স্টিভেন স্মিথকে সাজঘরে ফেরান। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের উইকেটও তুলে নেন।

খুররম শাহজাদের ছিটকে যাওয়া পাকিস্তানের চোট সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। আগে থেকেই দীর্ঘমেয়াদী চোটের কারণে দলের বাইরে পেসার নাসিম শাহ। লেগস্পিনার আবরার আহমেদ ডান পায়ে অস্বস্তির কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি। পুরো সফর তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

Reneta

আবরারের স্থলাভিষিক্ত বাঁহাতি স্পিনার নোমান আলী আঙুলের চোটে ভুগছেন বলে জানিয়েছেন পাকিস্তানের হেড কোচ মোহাম্মদ হাফিজ। ব্যাক খেলোয়াড় হিসেবে স্পিনার সাজিদ খান অস্ট্রেলিয়া গেলেও দেরিতে পৌঁছানোয় প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে।

প্রথম টেস্টে ৩৬০ রানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে পাকিস্তান। ১৯৯৫ সাল থেকে তারা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টআবরারনাসিমনোমানপাকিস্তানলিড স্পোর্টসশাহজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অ‌ভিযোগ নিয়ে যা জানালো ইইউ নির্বাচন মিশন

এপ্রিল ২৮, ২০২৬
জুনাইদ আহমেদ পলক

আদালতে যেতে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত জুনাইদ আহমেদ পলক

এপ্রিল ২৮, ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT