চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শের সেঞ্চুরি, উইকেট পেতে ধুঁকছে টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্শের সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০৭ রানের বড় লক্ষ্য তাড়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের সেঞ্চুরিতে ভর করে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে অজিদের সংগ্রহ ৩২ ওভারে ২ উইকেটে ২০২ রান।

মার্শ ৯১ বলে ১১টি চার ও ৫ ছক্কায় ১০৮ ও স্টিভেন স্মিথ ২৯ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রানে ক্রিজে আছেন। জয়ের জন্য ক্যাঙ্গারুদের ১৮ দরকার ১০৫ রান।

তৃতীয় ওভারেই দলীয় ১২ রানের মাথায় অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন হয়। তাসকিন আহমেদের বলে ১০ রান করে বোল্ড হন হেড। এরপর ওয়ার্নার-মার্শ জুটি দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন।

হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর সাজঘরে ফেরেন ৫১ বলে ৬ চারে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নার। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বলে মিড অনে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন। তৃতীয় উইকেটে ৭০ রান যোগ করে মার্শ-স্মিথ জুটি অবিচ্ছিন্ন রয়েছে।

মার্শ ৮৭ বলে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান।  ওয়ানডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে এটিই তার প্রথম শতক।

এর আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে প্যাট কামিন্সের দলের বোলারদের সামলে টাইগারদের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান।

উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করে দলের ভিত্তি গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। জুটি ভেঙে ১২তম ওভারে শন অ্যাবটের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬ চারে ৩৬ রান।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন লিটন দাস। দলীয় স্কোর একশো ছাড়ানোর পর সাজঘরে ফেরেন ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করা লিটন। টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে মার্নাস লাবুশেনের তালুবন্দি হন।

টাইগারদের দুই ওপেনার সাজঘরে ফেরার পর রানের চাকা সচল রাখেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। দারুণ ছন্দে থাকা শান্ত নিজের দোষেই হন রান আউট। অ্যাবটের বলে এক রান নিয়েছিলেন। অযথাই দ্বিতীয় রান নিতে গিয়ে করেন সর্বনাশ। স্কয়ার লেগে থাকা মার্নাস লাবুশেনের থ্রোয়ে বল নিয়ে স্টাম্প ভাঙেন জশ ইংলিশ। শান্তর সম্ভাবনাময় ইনিংস ৫৭ বলে ৬ চারে ৪৫ রানে থামে। তৃতীয় উইকেটে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের সঙ্গে ৬৪ রান যোগ করেন হৃদয়।

মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন হৃদয়। রানের গতি বাড়িয়ে নিতে থাকা মাহমুদউল্লাহর রান আউটে ভাঙে জুটি। জশ হ্যাজেলউডের বলে কাভারের দিকে খেলেই রান নিতে চান হৃদয়। তার ডাকে সাড়া দিয়েই নিজের বিপদ ডেকে আনেন মাহমুদউল্লাহ। লাবুশেনের দারুণ থ্রোয়ে স্টাম্প ভেঙে আউট হয়ে ফিরে যান। শান্তর মতো মাহমুদউল্লাহও ডাইভ দিয়েছিলেন, কিন্তু বাঁচতে পারেননি। ২৮ বলে এক চার ও ৩ ছক্কায় ৩২ রান করে থেমেছেন।

মাহমুদউল্লাহর পর আউট হয়ে ফেরেন মুশফিক। জাম্পার শর্ট লেন্থের উপর করা বলে ব্যাকফুটে খেলতে গিয়ে মিড অনে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন। এক ছয়ে ২৪ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে।

ফিফটি পাওয়া হৃদয় খেলেন ৭৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে বিদায় নেন। মার্কাস স্টইনিসের বলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে লাবুশেনের তালুবন্দি হন।

অ্যাবটের করা শেষ ওভারে কামিন্সের হাতে ধরা পড়ে ড্রেসিং রুমে যান ২০ বলে ৪টি চারে ২৯ রান করা মিরাজ। ৭ রান করে রান আউট হন নাসুম আহমেদ। দুই রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩২ রান খরচায় ২ উইকেট পান জাম্পা। দুই উইকেট পেলেও খরুচে ছিলেন অ্যাবট, দেন ৬১ রান। একটি উইকেট নেন স্টইনিস।

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ার্নারতাসকিনবাংলাদেশমার্শমোস্তাফিজহেড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমার দাদু কাজী নজরুলকে অপমানিত হতে দেব না’

পরবর্তী

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন ভবনের ছবি, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

বিএনপির অবরোধের প্রতিবাদে জনসমাগম ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে কী করবে বিএনপি?

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT