চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর যা বললেন শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
শচীন টেন্ডুলকার হাসিমুখে, ক্রিকেট মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে শুরু থেকে ভারত ছিল অপ্রতিরোধ্য। লিগ পর্যায়ে তাদের সামনে দাঁড়াতে পারেনি কোনো দল। আগে কিংবা পরে ব্যাটিং, অদম্য যাত্রা ছিল। টানা দশ ম্যাচে দুর্দান্ত জয়ের পর শেষদিনে পথ হারায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে রোহিত শর্মার দল। স্বপ্নভঙ্গ হলেও দলকে সমর্থনই দিচ্ছেন শচীন টেন্ডুলকার।

এক্সে দেয়া বার্তায় সোমবার অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজ দেশকে নিয়ে গর্বের কথা লিখেছেন কিংবদন্তি শচীন। লিখেছেন, ‘অস্ট্রেলিয়াকে তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন। সবচেয়ে বড় মঞ্চের গুরুত্বপূর্ণ দিনে তারা আরও ভালো ক্রিকেট খেলেছে।’

পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেললেও ভারতের হৃদয়ভঙ্গের কারণ একটি খারাপ দিন। ৫০ বর্ষী শচীন বলেছেন, ‘দুর্ভাগ্য ভারতীয় দলের। ভারতের নিখুঁত একটি টুর্নামেন্টে এটি শুধুই একটি হৃদয় ভাঙার দিন ছিল। তবে আমাদের মনে রাখতে হবে, টুর্নামেন্টজুড়ে এই দলটি আমাদের জন্য মাঠে নিজেদের সবটা দিয়েছে। হার খেলার একটি অংশ। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে, এই দলটি পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের জন্য নিজেদের সবটা দিয়েছে।’

Banglabid

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ইনিংসের শেষ বলে অলআউট হয় ২৪০ রানে। ট্রাভিস হেডের ১২০ বলে ১৩৭ এবং মার্নাস লাবুশেনের ১১০ বলে ৫৮ রানের দারুণ ইনিংসে ৪২ বল ও ৬ উইকেট হাতে রেখে বিশ্বকাপ জিতে নেয় কামিন্সের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩টেন্ডুলকারনরেন্দ্র মোদী স্টেডিয়ামফাইনালভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT