চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুশকা-আথিয়াকে নিয়ে মন্তব্য, কড়া সমালোচনার মুখে হরভজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের সংবাদ পরিবেশনে চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের বিশ্বকাপে ভারতের বেশিরভাগ ম্যাচে গ্যালারিতে ছিলেন বলিউড তারকা আনুশকা শর্মা ও আথিয়া শেঠি। শুধু তারকা হিসেবে নয়, তারা বিরাট কোহলি ও লোকেশ রাহুলের স্ত্রী। সমর্থন জানাতে হাজির হয়েছেন নিয়মিত। ফাইনাল চলাকালে তাদের নিয়ে মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে হিন্দি ধারাভাষ্যের এক চ্যানেলে কথা বলছিলেন হরভজন। খেলার মাঝে যখন ক্যামেরা আনুশকা ও আথিয়া দিকে ঘোরানো হয়, নজরে আসে হরভজনের। আনুশকা ও আথিয়া তখন নিজেদের মাঝে কথা বলছিলেন। সেসময় লাইভ অনুষ্ঠানে মন্তব্যটি করেন ভাজ্জি।

৪৩ বর্ষী হরভজন বলে ওঠেন, ‘আমি জানি না, তারা ক্রিকেট নিয়ে কথা বলছে নাকি সিনেমা। তাদের ক্রিকেটীয় জ্ঞান ভালো বলে আমার মনে হয় না।’

হরভজনের এমন মন্তব্যে ক্ষুব্ধ দুই অভিনেত্রীর সমর্থক-অনুরাগীগোষ্ঠী। প্রশ্ন উঠেছে, ক্রিকেটারদের স্ত্রীকে নিয়ে এমন কথা বলার অধিকার ভাজ্জির আছে কিনা, এটিকে বিদ্বেষমূলক মন্তব্য বিবেচনা করা হচ্ছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক।

শিরোপার মঞ্চে অজিদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ইনিংসের শেষ বলে অলআউট হয় ২৪০ রানে। ট্রাভিস হেডের ১২০ বলে ১৩৭ এবং মার্নাস লাবুশেনের ১১০ বলে ৫৮ রানের দারুণ ইনিংসে ৪২ বল ও ৬ উইকেট হাতে রেখে বিশ্বকাপ জিতে নেয় কামিন্সের দল।

ট্যাগ: অস্ট্রেলিয়াআথিয়াআনুশকাওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিনরেন্দ্র মোদী স্টেডিয়ামফাইনালভারতরাহুললিড স্পোর্টসহরভজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

পরবর্তী

যে কারণে ডিবি কার্যালয়ে গেলেন তানজিন তিশা

পরবর্তী
তানজিন তিশা ডিবি কার্যালয়ে যান, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ডিবি কার্যালয়ে গেলেন তানজিন তিশা

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শিরোপার ‘গোডাউন’ অস্ট্রেলিয়া

সর্বশেষ

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT