চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টে শুরুতেই স্টার্কের উইকেট, অপেক্ষা মাইলফলকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে মিচেল স্টার্ক স্পর্শ করবেন ৪০০ উইকেটের মাইলফলক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টটি খেলতে নেমেছেন। বল হাতে ক্যারিবীয়দের বিপক্ষে শুরুতেই উইকেট তুলে নিয়েছেন ৩৫ বর্ষী পেসার। অজিদের তোলা মাঝারি সংগ্রহের জবাবে চাপের মুখে প্রথমদিনের খেলা শেষ করেছে উইন্ডিজ। শততম টেস্ট খেলতে নামা স্টার্কের মাইলফকল ছুঁতে দরকার আর ৪ উইকেট।

জ্যামাইকার স্যাবিনা পার্কে শনিবার রাতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ক্যারিবীয়দের মাঠে প্রথমবার গড়িয়েছে দিবা-রাত্রির টেস্ট। ম্যাচে নেমে হঠাৎ ধসে ২২৫ রানে প্রথম ইনিংসে গুটিতে যায় অস্ট্রেলিয়া। জবাবে ওয়স্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। ৯ ওভারে ১ উইকেটে ১৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল। শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক বোল্ড করেছেন ৩ রান করা কেভলন অ্যান্ডারসনকে।

আগে ব্যাটে নেমে ইনিংসের এক পর্যায়ে অস্ট্রেলিয়া তুলেছিল ৩ উইকেটে ১৫৭। এরপর ৬৮ রান তুলতে তারা শেষ ৭ উইকেট হারায়। সফরকারীদের কেউ ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৮ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। ক্যামেরন গ্রিন করেছেন ৪৬ রান।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলার জন্য নাথান লায়নের দরকার ছিল ২ উইকেট। সেটা পেলে উঠে যাবেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের দুইয়ে। কিন্তু সিরিজের শেষ টেস্টে অজি একাদশ থেকে ১২ বছর পর বাদ পড়েছেন তিনি। চোটের কারণে ২০২৩ অ্যাশেজে তিনটি ম্যাচ ছাড়া গত ১২ বছর অস্ট্রেলিয়ার সব টেস্টে খেলেছেন তারকা অফ স্পিনার। এর আগে সর্বশেষ ২০১৩ সালের অ্যাশেজে ফিট লায়নকে একাদশে রাখেনি অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজগোলাপী বললায়নলিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব: সিইসি

পরবর্তী

গাজা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর একদিনেই আরও ১১০ ফিলিস্তিনি নিহত

পরবর্তী

গাজা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর একদিনেই আরও ১১০ ফিলিস্তিনি নিহত

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি’র বৈঠক

সর্বশেষ

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT