চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলার প্রস্তুতিতে আমরা এগোচ্ছি না: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

‘আমার নিজস্ব ব্যক্তিগত বিশ্বাস থেকে বলছি যে, অবশ্যই বাংলাদেশ নারী ফুটবল দল একদিন বিশ্বকাপ খেলবে। এতে কোনো সন্দেহ নেই। এখানে একটা কিন্তু আছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো এই প্রস্তুতির জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সেই প্রস্তুতি এগোচ্ছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা।’

রাজধানীর একটি হোটেলে সোমবার রাতে মেয়েদের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বের আনুষ্ঠানিক ঘোষণার সময় কথাগুলো বলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালক এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

নেপালকে সাফে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার পরের ১০ মাস কঠিন ছিল। দীর্ঘ সময়ে মেয়েদের আন্তর্জাতিক ম্যাচে খেলা হয়নি। অর্থের অভাবে অলিম্পিক বাছাইপর্বে খেলতে যাওয়া হয়নি। কোচের দায়িত্ব ছেড়েছেন গোলাম রব্বানি ছোটন। অবসর নিয়েছেন সাফজয়ী ফুটবলার সাজেদা খাতুন, আনুচিং মগিনি, সিরাত জাহান স্বপ্না। চীনে পাড়ি জমিয়েছেন চৌকস ডিফেন্ডার আঁখি খাতুন। গত এক সপ্তাহে অবশ্য সেই নেপালকে ঘরে ডেকে এনে একম্যাচ ড্রয়ের পর আরেক ম্যাচ টাইব্রেকে হেরেছে বাংলাদেশ।

নানা প্রতিবন্ধকতা থাকার পরও শাইখ সিরাজের কণ্ঠে আশাবাদ। বললেন, ‘বিশ্ব ইকোনমিক ফোরামের একটা তথ্য, মানব উন্নয়ন সূচকে বিশ্ব রেটিংয়ে বাংলাদেশ ৪৮তম অবস্থানে আছে। ভারত ৬৮তম, পাকিস্তান ১১২তম। আঞ্চলিক দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান যথেষ্ট ভালো। আমি বিশ্বাস করি, সেই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাব।’

‘আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলাকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেছেন। আমি বিশ্বাস করি যে গতিতে আমাদের এগোনো দরকার, সেই গতিকে যদি আমরা সম্প্রসারণ করি, অদূর ভবিষ্যতে মেয়েরা বিশ্বকাপ ফুটবল খেলবে।’

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে নারী দলের নতুন কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আপনারা জানেন মেয়েরা ১০ মাস ধরে খেলতে পারেনি। এবার অনেকদিন পর খেলল। আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন।’

Reneta

মেয়েদের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে ২০ জুলাই। ৩২ দলের আসর বসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। মাসব্যাপী টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। বাংলাদেশের মেয়েদের ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে নেয়া হয়েছে এমন উদ্যোগ।

আইস্ক্রিনের পাশাপাশি টি-স্পোর্টস ও গাজী টিভি সব খেলা সরাসরি দেখাবে। অনলাইন প্ল্যাটফর্মে টি-স্পোর্টস অ্যাপ ও র‍্যাবিটহোল বিডিতেও সব ম্যাচ দেখা যাবে। দুই সেমিফাইনাল ও ফাইনাল সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখানোর সম্প্রচার সত্ত্ব কিনেছে ইমপ্রেস মাত্রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইস্ক্রিনচ্যানেল আইনিউজিল্যান্ডলিড স্পোর্টসশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT