চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেড-স্মিথের জুটিতে দাপুটে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ০৭, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

কেনিংটন ওভালের পিচের ছয় মিলিমিটার উচ্চতার সবুজ ঘাস দেখে সহজেই অনুমান করা যায়, পেসাররা দেখাবে দাপট। অস্ট্রেলিয়ার দলীয় দুই রানের মাথায় উসমান খাজার উইকেট তুলে নিয়ে সেই আভাস দিয়েছিলেন মোহাম্মাদ সিরাজ। ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন সম্ভাবনা জাগিয়ে খেলতে পারেননি বড় ইনিংস। তবে পেসাররা নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটি নিজেদের করে নিলেন ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। দুই ব্যাটারের দাপটে অজিরা দারুণ দিন পার করেছে।

প্রথম দিন শেষে ক্যাঙ্গারুদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৭ রান। সেঞ্চুরি পাওয়া হেড ১৬৫ বলে ১২ চার ও এক ছক্কায় ১৪৬ রানে অপরাজিত আছেন। সেঞ্চুরির অপেক্ষায় থাকা স্মিথও অপরাজিত, ২২৭ বলে ১৪ চারে ৯৫ রান করেছেন।

টসে হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া চতুর্থ ওভারেই রানের খাতা না খোলা খাজার উইকেট হারায়। শামির বলে অজি ওপেনার উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

দ্বিতীয় উইকেটে ওয়ার্নার ও লাবুশেন ৬৯ রানের জুটি গড়ে শুরুর চাপ সামাল দেন। লাঞ্চ বিরতির আগে শানির বলে ৬২ বলে ৩ চারে ২৬ রান করা লাবুশেন বোল্ড হন।

লাঞ্চের খানিক পর শার্দূল ঠাকুরের বলে ভরতের গ্লাভসবন্দি হয়ে ক্রিজ ছাড়েন ৬০ বলে ৮ চারে ৪৩ রান করা ওয়ার্নার। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৩ উইকেটে ৭৬ রান।

ভারতীয় পেসারদের দাপট দেখাটাই যখন স্বাভাবিক মনে হচ্ছিল, তখনই স্মিথ আর হেড পিচে আঠার মতো লেগে থাকা শুরু করেন। প্রতিপক্ষের বোলারদের উপর ছড়ি ঘোরাতে থাকা এ দুই ব্যাটার খেলেছেন দুই ভিন্ন ভঙ্গিতে। স্মিথ খেলেন টেস্ট মেজাজে। তবে হেড ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে টিম ইন্ডিয়ার দুশ্চিন্তার কারণ হন। চা পানের বিরতিতে যাওয়ার আগে অজিদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭০ রান।

Reneta

দিনের শেষ সেশনে আরও ১৫৭ রান যোগ করে অস্ট্রেলিয়া। অবিচ্ছিন্ন থেকে চতুর্থ উইকেটে ২৫১ রানের বড় জুটি গড়েন স্মিথ ও হেড। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন হেড। একইসঙ্গে গড়েন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম সেঞ্চুরি হাঁকানোর নজির। অস্ট্রেলিয়ার বাইরে ও ভারতের বিপক্ষে এটিই তার প্রথম সেঞ্চুরি।

ভারতের পক্ষে সিরাজ, শামি ও শার্দূল একটি করে উইকেট পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডওভালটেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালভারতস্মিথহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT