চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারতে হারতেই বিদায়ের রাস্তায় হাঁটছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে হতশ্রী অবস্থা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। একের পর এক হার দেখে চলেছে তারা। ছয় ম্যাচে পাঁচ হারে সেমিফাইনালের পথ থেকে ছিটকে গেছে আগেই। নিজেদের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জশ বাটলারদের। এরআগে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার। ৪৯.৩ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় অজিরা। জবাবে নেমে ৪৮.১ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নদের ইনিংস।

এ নিয়ে আসরে ষষ্ঠ হার দেখল ইংল্যান্ড। এক জয়ে দুই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান তাদের। অন্যদিকে সাত ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে সেমির পথে অনেকটা এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

২৮৭ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ১৯ রানে হারায় দ্বিতীয় ব্যাটারকে। চাপে ইংলিশদের হাল ধরেন ডেভিড মালান ও বেন স্টোকস। ফিফটি পুর্ণ করে ফিরেছেন দুজনই।

২৩তম ওভারে দলীয় ১০৩ রানে মালান ফিরেন ৬৪ বলে ৫০ রান করে। ৩৬তম ওভারে স্টোকস ফেরেন দলীয় ১৬৯ রানে। ৯০ বলে ৬৪ রান করেন স্টোকস।

ইংলিশ ব্যাটারদের মধ্যে মঈন আলী ৪৩ বলে ৪২ রান ও ক্রিস ওকস ৩৩ বলে ৩২ রান করে ফিরেছেন। এছাড়া শেষের দিকে আদিল রশিদ ১৫ বলে ২০ রান করে ফেরেন। বাকী ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

Reneta

অজিদের হয়ে অ্যাডাম জাম্পা নেন তিন উইকেট। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স নেন দুটি করে উইকেট। এছাড়া মার্কাস স্টয়নিস নেন একটি।

এর আগে ব্যাটে নেমে দুই ওপেনারের ব্যর্থতার পর স্টিভেন স্মিথের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন মার্নাশ লাবুশেন। ৫২ বলে ৪৪ রান করে ফিরে যান স্মিথ। অজিদের হয়ে সর্বোচ্চ করেছেন মার্নাশ লাবুশেন। ৭ চারে ৮৩ বলে ৭১ রান করে ফেরেন তিনি। ৫২ বলে ৪৭ রান করেছেন ক্যামেরুন গ্রিন।এছড়া মার্কাস স্টয়নিস ৩২ বলে ৩৫ রান ও শেষের দিকে ১৯ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যাডাম জাম্পা।

ইংলিশদের হয়ে ক্রিস ওকস সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। আদিল রশিদ ও মার্ক উড নেন দুটি করে উইকেট। এছাড়া ডেভিড উইলি ও লিয়াম লিভিংস্টোন নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT