চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ: শেষ টেস্টের প্রথমদিনে এগিয়ে থাকল বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাশেজ পঞ্চম টেস্ট

অ্যাশেজ পঞ্চম টেস্ট

অ্যাশেজে শেষ টেস্টে ইংল্যান্ডের লড়াইটা এখন কেবল হারের ব্যবধান কমানোর নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্যও। ৩-১এ সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে লড়ছে ইংলিশরা। প্রথমদিনে ভালো শুরুর পর তাদের আটকে দিয়েছে বৃষ্টি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক বেন স্টোকস। দ্বিতীয় সেশনের পর হঠাৎ আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। পরে বৃষ্টি শুরু হয়। শেষে মাঠে আর বল গড়ায়নি। আধাবেলা খেলে প্রথমদিন শেষ। ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

বৃষ্টির পূর্বে আলোকস্বল্পতায় সিডনি ক্রিকেট গ্রাউন্ড

ওপেনিংয়ে নেমে ১৬ রানে জ্যাক ক্রলি এবং ২৭ রানে বেন ডাকেট আউট হন। জ্যাকব বেথেল করেন ১০ রান। ১০৩ বলে ৭২ রানে অপরাজিত আছেন জো রুট এবং ৯২ বলে ৭৮ রানে হ্যারি ব্রুক। রুট ও ব্রুকের জুটি ১৯৩ বলে ১৫৪ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছে।

অজিদের হয়ে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং মাইকেল নেসের নেন একটি করে উইকেট।

এমসিজিতে সিরিজের চতুর্থ টেস্টে দুদিনে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এর আগের তিন ম্যাচ জিতে ১১ দিনে অ্যাশেজ নিজেদের করে নিয়েছে আস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ম টেস্টঅস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডবেন স্টোকসলিড স্পোর্টসসিডনিস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬

যুদ্ধ বিরতির কোন ইতিবাচক প্রভাব পড়েনি তেলের বাজারে

এপ্রিল ৯, ২০২৬

ডিজিটাল সিকিউরিটি আইনের সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

ইউএন মিশনের ফোর্স কমান্ডার হলেন মিনহাজুল আলম

এপ্রিল ৯, ২০২৬

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT