চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদদের অধিনায়কের চোট, খেলতে পারবেন না কোয়ালিফায়ারে

বিগ ব্যাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ন ২৩, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

হোবার্ট হারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মাতাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার অধিনায়ক নাথান এলিস, দলকে তুলেছেন কোয়ালিফায়ারে। তবে ফাইনালে ওঠার সেই ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না। হ্যামস্ট্রিং চোটে পড়েছেন এলিস।

শুক্রবার সন্ধ্যায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হারিকেন্স সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে, বিজয়ী দল রোববার অপটাস স্টেডিয়ামে পার্থ স্কোচার্সের বিপক্ষে ফাইনালে খেলবে। ব্রিসবেন হিটের বিপক্ষে চোটে পড়েছেন এলিস। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে নকআউট ম্যাচে খেলতে পারেননি, যেখানে হারিকেন্স ৩ রানে জিতেছে।

হোবার্ট হারিকেন্স বিবৃতিতে জানিয়েছে, ‘হোবার্ট নিশ্চিত করছে যে, অধিনায়ক নাথান এলিস হ্যামস্ট্রিং চোটে বিবিএল মৌসুমের বাকি অংশে খেলতে পারবেন না। বুধবার রাতে নকআউট খেলতে না পারা এলিস শেষ দুটি ম্যাচে ফিরে আসার চেষ্টায় ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত চোট কাটিয়ে উঠতে পারেননি।’

হারিকেন্সের সর্বোচ্চ উইকেট শিকারীকে ইতিমধ্যে বিশ্রাম দেয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাটের টি-টুয়েন্টি সিরিজে তাকে রাখা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াএলিসপাকিস্তানবিবিএললিড স্পোর্টসহোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

২২শে মার্চ একটি অজ্ঞাত স্থান থেকে নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে একজন মার্কিন নৌসেনা একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন, ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কবে শেষ, সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও সদস্যদেশগুলো

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT