চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি-আলোকস্বল্পতার দিনে সাজঘরে ওয়ার্নার-খাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিজে যাওয়ার আগে ঘনিষ্ঠ বন্ধু উসমান খাজার সঙ্গে আলিঙ্গন করেন ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে থাকা অজি ওপেনারকে সিডনি টেস্টের দ্বিতীয় দিনেও গ্যালারিতে থাকা দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। একবার জীবন পেয়ে অবশ্য ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। পরে খাজাও তাকে অনুসরণ করে সাজঘরের পথ ধরেন।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতার জন্য ৪৬ ওভারের বেশি খেলা হয়নি। তৃতীয় সেশনে মাঠে গড়ায়নি একটি বলও। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩১৩ রানের জবাবে প্রথম ইনিংসে ধীরগতির ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১১৬ রান। সফরকারীদের চেয়ে এখনো ১৯৭ রানে পিছিয়ে স্বাগতিক দল। মার্নাস লাবুশেন ২৩ ও স্টিভেন স্মিথ ৬ রানে অপরাজিত আছেন।

বিনা উইকেটে ৬ রান নিয়ে বৃহস্পতিবার ক্যাঙ্গারুরা দিনের খেলা শুরু করে। ব্যক্তিগত ২০ রানে জীবন পান ওয়ার্নার। পেসার আমের জামালের বলে প্রথম স্লিপে সহজ ক্যাচ জায়গায় দাঁড়িয়ে তালুবন্দিতে ব্যর্থ হন সাইম আইয়ুব।

দলীয় ৭০ রানে ভাঙে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি। ৬৮ বলে ৪টি চারে ওয়ার্নার ৩৪ রানে ফেরেন। আঘা সালমানের হঠাৎ লাফিয়ে ওঠা বল সামলাতে ব্যর্থ হন ৩৭ বর্ষী ক্রিকেটার। বল তার ব্যাটের খানিকটা উপরে লাগার পর প্রথম স্লিপে থাকা বাবর আজম ঝাঁপিয়ে তালুতে জমান।

চা বিরতির সামান্য আগে আউট হন ১৪৩ বলে ৪টি চারে ৪৭ রান করা খাজা। অতিথি দলের পেসার জামালের লেগ স্টাম্পের বাইরের বলে মারতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হন। পরে বৃষ্টি, ভেজা আউটফিল্ড ও আলোকস্বল্পতার জন্য তৃতীয় সেশনে খেলা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টওয়ার্নারখাজাটেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানলিড স্পোর্টসসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT