চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিড পেয়েও হোয়াইটওয়াশের শঙ্কায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টপঅর্ডার ব্যাটারদের কল্যাণে বড় স্কোরের দিকে এগোচ্ছিল অস্ট্রেলিয়া। পেসার আমের জামালের বোলিং তোপে মাত্র ১০ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিক দল। পরে অবশ্য লিড পেয়েও ব্যাটিং বিপর্যয়ে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে পাকিস্তান।

সিডনি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ২৯৯ রানে অলআউট হয়। ১৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৬৮ রান তুলতে ৭ উইকেট খুইয়েছে অতিথি দল। পাকিস্তান ৮২ রানে এগিয়ে থাকলেও হাতে মাত্র ৩ উইকেট, পরাজয়ের প্রহরই গুনছে।

শুক্রবার ২ উইকেটে ১১৬ রানে অজিরা ব্যাটিংয়ে নামে। মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ গড়েন ৭৯ রানের জুটি। মীর হামজার বলে বাবর আজমের তালুবন্দির আগে ৩৮ রান করেন স্মিথ। খানিকপর আঘা সালমানের বলে বোল্ড হন ১৪৭ বলে ৬ চারে ৬০ রান করা লাবুশেন।

দলীয় দুইশ পেরোনোর পর আমেরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ট্রাভিস হেড। পরে অ্যালেক্স ক্যারিকে সঙ্গী করে ষষ্ঠ উইকেটে ৮৪ রান যোগ করেন মিচেল মার্শ।

উইকেটরক্ষক ক্যারি ৩৮ রানের ইনিংস খেলে সাজিদ খানের বলে বোল্ড হন। ক্যাঙ্গারুদের ব্যাটিং অর্ডারে নামে ধস। মার্শ ১১৩ বলে ৬ চারে ৫৪ রানে আমেরের বলে শান মাসুদের হাতে ধরা পড়েন। টেল এল্ডার ব্যাটারদের দ্রুত সাজঘরে ফেরান আমের।

তাসের ঘরের মতো অজিদের ইনিংস তিনশর আগে থামানোর নেতৃত্বে থাকা পাকিস্তান পেসার আমের ৬৯ রানে পান ৬ উইকেট। সালমান ২টি ও একটি করে উইকেট পান হামজা ও সাজিদ।

Reneta

পরে নেমে দলীয় শূন্য রানে প্রথম ও এক রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান রানের খাতা না খোলা আবদুল্লাহ শফিক। অধিনায়ক মাসুদও পাননি রানের দেখা, জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন।

চাপ সামলে তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন ওপেনার সাইম আইয়ুব ও বাবর আজম। দিনের শেষভাগে অস্ট্রেলিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে ১০ রান যোগ করে ৫ উইকেট হারায় পাকিস্তান। ৩৩ রান করা সাইমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাথান লায়ন। বাবর ২৩ রানে হেডের বলে ক্যারির গ্লাভসবন্দি হন।

হ্যাজেলউড এক ওভারেই তুলে নেন ৩ উইকেট। সৌদ শাকিল, সাজিদ ও সালমানের বিদায়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। তিন ম্যাচের সিরিজে অতিথিদের হোয়াইটওয়াশের পাশাপাশি চতুর্থ দিনেই খেলা শেষ হওয়ার সম্ভাবনায় দাঁড়িয়ে সিডনি টেস্ট।

অজিদের পক্ষে ৫ ওভারে মাত্র ৯ রানে ৫ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। একটি করে উইকেট পকেটে পুরেছেন স্টার্ক, লায়ন ও হেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টআমেরটেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানলিড স্পোর্টসসিডনিহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT