চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজওয়ানের বিতর্কিত আউট, কামিন্সের ১০ ও অজিদের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের জন্য ৩১৭ রানের লক্ষ্য তাড়ায় ভালোই এগোচ্ছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমানের ব্যাটে দেখছিল জয়ের সম্ভাবনা। শেষ বিকেলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেখা মেলে প্যাট কামিন্সের বোলিং তাণ্ডব। সফরকারীরা ১৮ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায়। ৭৯ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ ঘরে রেখে দিয়েছে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩১৮ রানের জবাবে ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান। চতুর্থ দিনে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে গুটিয়ে যাওয়ার পর পাকিস্তান ২৩৭ রানে থামে। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা ক্যাঙ্গারুদের অধিনায়ক কামিন্স।

অস্ট্রেলিয়ার জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রের টেবিলে এসেছে পরিবর্তন। ৭ ম্যাচে ৪ জয়, এক ড্র ও ২ হারে ৫০ শতাংশ গড় পয়েন্ট নিয়ে চারধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইয়ের পাকিস্তান হেরে তিন ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে এসেছে। চার ম্যাচে ২ জয় ও ২ হারে তাদের গড় পয়েন্ট ৪৫.৮৩ শতাংশ।

এক ম্যাচ খেলে জয় পাওয়া সাউথ আফ্রিকা ১০০ শতাংশ গড় পয়েন্টে টেবিলের শীর্ষ দখলে নিয়েছে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ৫০ শতাংশ গড় পয়েন্ট পেয়েছে। অজিরাও ৫০ শতাংশ গড় পয়েন্ট পেয়েছে, তবে ম্যাচসংখ্যা বেশি হওয়ায় টেবিলের দুইয়ে। সেঞ্চুরিয়ন টেস্টে হেরে টেবিলে শীর্ষ থেকে টিম ইন্ডিয়া পাঁচে নেমে গিয়েছিল, অস্ট্রেলিয়া জিতে তিন খেলায় এক জয়, এক ড্র ও এক হারে ৩৮.৮৯ শতাংশ গড় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে।

সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও আটে থাকা ইংল্যান্ডের গড় পয়েন্ট যথাক্রমে ১৬.৬৭ ও ১৫ শতাংশ। দুই ম্যাচের সবকটিতে পরাজিত হওয়ায় পয়েন্টের দেখা পায়নি টেবিলের তলানির শ্রীলঙ্কা।

শুক্রবার অজিরা ৬ উইকেটে ১৮৭ রানে দিন শুরু করে। দুইশ পেরোনোর পর বাবর আজমের তালুবন্দি হন ৯ রানে থাকা মিচেল স্টার্ক। উইকেটরক্ষক রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন কামিন্স, ১৬ রান করে।

Reneta

নাথান লায়ন ১১ রানে আমের জামালের বলে বোল্ড হন। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ফিফটির দেখা পান অ্যালেক্স ক্যারি। বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটার মীর হামজার বলে লেগ বিফোরে কাটা পড়েন, তার আগে ১০১ বলে ৮ চারে ৫৩ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের পক্ষে হামজা ৩২ রানে পান ৪ উইকেট। শাহিন শাহ আফ্রিদিও নেন ৪ উইকেট, খরচ করেন ৭৮ রান। ২ উইকেট নেন আমের জামাল।

তিন শতাধিক রানের জয়ের লক্ষ্যে নেমে শুরুতে আবদুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। ৪ রানে এ ওপেনার উসমান খাজার হাতে ধরা পড়েন। ইমাম-উল-হক ১৬ রান করে প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হন।

বাবর আজমকে নিয়ে তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন অধিনায়ক শান মাসুদ। ফিফটির পর ৭১ বলে ৭ চারে ৬০ রানে কামিন্সের বলে দ্বিতীয় স্লিপে স্মিথের তালুবন্দি হন। ৪১ রান করা বাবরকে বোল্ড করেন জশ হ্যাজেলউড। সৌদ শাকিল ২৪ রানে ক্যারির গ্লাভসবন্দি হয়ে ফিরলে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬২ রান।

রিজওয়ান ও সালমান ষষ্ঠ উইকেটে ৫৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। পাকিস্তানের জয়ের আশা জাগার সময় নামে আকস্মিক ব্যাটিং ধস। কামিন্সের বলে ক্যারির কাছে ক্যাচ দিয়ে ৩৫ রানে ক্রিজ ছাড়েন রিজওয়ান। ব্যাট বা গ্লাভসে বল না লাগায় ফিল্ড আম্পায়ার তাকে আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেন।

বল রিজওয়ানের রিস্টব্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় স্নিকোতে স্পাইক ধরা পড়ায় পাকিস্তান ব্যাটারকে আউট দেন তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট রিজওয়ান ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসনের সঙ্গে কথাও বলেন।

আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টফেল চ্যানেল সেভেনকে বিতর্কিত আউট নিয়ে পরে বলেছেন, আমার মতে বল তার গ্লাভসের সঙ্গে সংযুক্ত রিস্টব্যান্ডের উপরে ছিল। আমি যেখানে বসে আছি, তার চেয়ে রিচার্ড ইলিংওয়ার্থ ভালো অবস্থানে আছেন। তার কাছে সিদ্ধান্ত বাতিলের জন্য উপযুক্ত প্রমাণ ছিল।

রিজওয়ানের সাজঘরে ফেরা দিয়ে ব্যাটিং ধসের শুরু হয়। দুই বল পর কামিন্সকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন আমের জামাল। শাহিন শাহ আফ্রিদি রানের খাতা না খুলে মার্নাস লাবুশেনের ক্যাচ হন। প্রথম ইনিংসের পর আবারও ৫ উইকেটের দেখা পান কামিন্স। পরপর দুই বলে ৭০ বলে ৬ চারে ৫০ রান করা সালমান ও মীর হামজার উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, সিরিজ জয় উদযাপন শুরু করে অস্ট্রেলিয়া।

ম্যাচসেরা কামিন্স ৪৯ রান খরচায় নেন ৫ উইকেট, প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছেন তিনি। স্টার্ক ঝুলিতে ভরেন ৪ উইকেট।

নতুন বছরে ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি। ম্যাচটি খেলে সাদা পোশাকে ক্যারিয়ারের ইতি টানবেন ডেভিড ওয়ার্নার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টইলিংওয়ার্থএমসিজিকামিন্সপাকিস্তানরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT