চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটের ভিড়ে আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

একের পর এক ক্রিকেটার চোটে পড়ায় অস্ট্রেলিয়া সফরে কঠিন সময় পার করছে পাকিস্তান দল। একদিন আগেই পাঁজরের হাড়ে চিড় এবং পেটের পেশি ছিড়ে যাওয়ার কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার খুররম শাহজাদ। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সফরকারীরা আবারও পেয়েছে দুঃসংবাদ। এবার ছিটকে গেছেন স্পিনার নোমান আলী।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নোমানের অনুপস্থিতির কথা জানিয়েছে। অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার করতে হয়েছে বাঁহাতি স্পিনারকে, সে কারণেই ছিটকে গেছেন তিনি। বিবৃতিতে পিসিবি বলেছে, শুক্রবার হঠাৎ করে গুরুতর পেট ব্যথা অনুভব করেন নোমান। স্ক্যান করে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। শনিবার সকালে নোমানের ল্যাপারোস্কোপিক অ্যাপেনডেক্টমি করা হয়। অস্ত্রোপচারটি সফল হয়েছে। নোমান স্থিতিশীল এবং ভালো আছেন। বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়া দেয়া হতে পারে।

এর আগে পার্থে নিজের অভিষেক টেস্টে বোলিংয়ের সময় ব্যথার কথা জানিয়েছিলেন খুররম শাহজাদ। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে ২৪ বর্ষী ক্রিকেটারের বাম পাঁজরে চিড় ধরা পড়ে। বোর্ড অস্ট্রেলিয়ায় একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শের পর খেলোয়াড়ের জন্য একটি চূড়ান্ত ব্যবস্থা নেয়ারে কথা জানায়। তারপর তিনি লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন।

নোমান ও খুররম শাহজাদের ছিটকে যাওয়া পাকিস্তানের চোট সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। আগে থেকেই দীর্ঘমেয়াদী চোটের কারণে দলের বাইরে পেসার নাসিম শাহ। লেগস্পিনার আবরার আহমেদ ডান পায়ে অস্বস্তির কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি। পুরো সফর তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আবরারের স্থলাভিষিক্ত হয়েই দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নোমান আলী। তার বদলি হিসেবে স্পিনার সাজিদ খান খেলার সম্ভাবনা রয়েছে।

প্রথম টেস্টে ৩৬০ রানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে পাকিস্তান। ১৯৯৫ সাল থেকে তারা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি।

এমসিজিতে ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে নামবে পাকিস্তান ও অস্ট্রলিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টআবরারনাসিমনোমানপাকিস্তানলিড স্পোর্টসশাহজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT