চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর কাছে মায়ের মুক্তি চাইলেন অং সান সুচির ছেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

দুই বছর আগে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি অবস্থায় দিন পার করছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি। সম্প্রতি তার ছোট ছেলে কিম অ্যারিস মায়ের জেলমুক্তির জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ ২৩ জুন শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন অং সান সুচির ছোট ছেলে কিম অ্যারিস, সেখানে বিবিসি বার্মিজকে দেয়া একটি সাক্ষাৎকারে মায়ের জেলমুক্তির জন্য জন্য মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মিয়ানমারে ২০২১ সালে একটি অভ্যুত্থানে অং সান সুচির সরকার পতনের পর তাকে ধারাবাহিক বিচারে ৩৩ বছরের সাজা প্রদান করে দেশটির বর্তমান জান্তা সরকার। এপ্রসঙ্গে ব্রিটিশ নাগরিক কিম অ্যারিস সুচিকে মুক্ত করতে তাকে সাহায্য করার জন্য বিশ্বের দরবারে আহ্বান জানান৷ তিনি বলেন, আমি আমার মাকে কারাগারে থাকতে দিতে পারি না।

তিনি আরও বলেন, সেনাবাহিনী তাকে তার মা বা তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তিনি বার্মিজ দূতাবাস, ব্রিটিশ পররাষ্ট্র অফিস এবং আন্তর্জাতিক রেড ক্রসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু কেউ তাকে সাহায্য করতে সক্ষম হয়নি। তিনি যোগ করেন, আমি মিডিয়ার সামনে কোনও কথা বলতে চাইনি বা খুব বেশি জড়িত হতে চাইনি।

এর আগে ১৯৮৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ১৫ বছর সুচি গৃহবন্দী থাকা অবস্থায় কোনোও গণমাধ্যমের সামনে কথা বলেননি কিম অ্যারিস। তিনি বলেন, আমি রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। আমার মা কখনই চাননি আমি এতে জড়িত থাকি। কিন্তু এখন যেহেতু তাকে সাজা দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী স্পষ্টতই যুক্তিযুক্ত নয়। তাই আমি মনে করি আমি যা চাই তা বলতে পারি।

অং সান সুচি মিয়ানমারের ক্ষমতায় থাকাকালীন মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে। নির্যাতিত এসব রোহিঙ্গাদের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সুচিমিয়ানমারমিয়ানমারের জান্তা সরকাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডায় বাংলাদেশী বংশোদ্ভুত এমপি ডলি বেগমের শপথ

মে ১, ২০২৬
ছবি: প্রতিনিধি

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

মে ১, ২০২৬

ফিফা কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনি ফুটবল প্রধানের

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT