রাজনীতি

হিরো আলমের ওপর হামলা প্রমাণ করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

জনতা সমাবেশে নেতাদের হাত উঁচু করে সমর্থন প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা সমাবেশে নেতাদের উপস্থিতি ও সমর্থকদের উচ্ছ্বাস, জনসমাগমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণ হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আজ খুলনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা তারুণ্যের সমাবেশে এই কথা বলেন।

তিনি বলেন, ন্যাড়া বারবার বেলতলায় যায় না। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।

তিনি অভিযোগ করে বলেন, ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী আর দক্ষিণের মেয়র বিদেশে ঘুরছেন। এদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।

বিষয়:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…