চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্রদের কেউ অনেক বেশি আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ১৯, মে ২০২৪
বাংলাদেশ
A A

কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্রদের ওপর হামলায় বাংলাদেশিদের কেউ অনেক বেশি আহত হননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার (১৯ মে) সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

ড. হাছান বলেন, পাশের দেশে থাকা আমাদের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলা হয়েছে। অনেক আঘাতপ্রাপ্ত হয়নি। এখন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে দেশটির মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলে গত ১৩ মে বিদেশি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মিসর থেকে আসা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের মারামারির ভিডিও ভাইরাল হওয়ার পরেই পরিস্থিতি উত্তাল হয়।

পরে স্থানীয় বিক্ষোভকারীরা জড়ো হয়ে রাস্তা দখল করে এবং ভবনে ভাঙচুর চালায়। এরপর থেকে রাজধানী বিশকেকে গত কয়েকদিন ধরে উত্তেজিত জনতা পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসস্থল লক্ষ্য করেও বিক্ষিপ্ত হামলা চালায়।

এ ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য।

এ ঘটনায় ৯ শতাধিক বাংলাদেশি একরকম গৃহবন্দি হয়ে পড়েছেন। উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলেছে, কিরগিজস্তানের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা জানিয়েছে।

Reneta

কিরগিজস্তানে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় ১২০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।

কিরগিজে অবস্থানকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরের ভেতরে এবং সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনে সরাসরি যোদাযোগ করতে পারবেন এই নম্বরে— +998930009780

Jui  Banner Campaign
ট্যাগ: উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসকিরগিজস্তানে বাংলাদেশি ছাত্রদের ওপর হামলাপররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT