চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সৈকতে হামলা: গুলির মুখে বহু প্রাণ বাঁচালেন মুসলিম ফল বিক্রেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ বন্দুক হামলার সময় একজন নিরস্ত্র ব্যক্তির সাহসী পদক্ষেপে প্রাণে বেঁচেছেন বহু মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলির মধ্যেই একজন ব্যক্তি ঝাঁপিয়ে বন্দুকধারীকে ধরে নিরস্ত্র করেন। সাহসী ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজের বরাতে এনডিটিভি জানিয়েছে, তিনি একজন ফল বিক্রেতা এবং বয়স ৪৩ বছর। ভিডিও ফুটেজে দেখা যায়, পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে থাকা আহমেদ হঠাৎ বন্দুকধারীর পেছন দিক থেকে দৌড়ে এসে তাকে ঘাড় ধরে ফেলে দেন। এরপর তার কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন এবং অস্ত্রটি উল্টো করে বন্দুকধারীর দিকেই তাক করেন। মাত্র ১৫ সেকেন্ডের এই ঘটনাকে অনেকেই সম্ভাব্য গণহত্যা ঠেকানোর মুহূর্ত হিসেবে দেখছেন।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় আহমেদ আল আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। তিনি দুটি গুলির আঘাত পান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতেই তার অস্ত্রোপচারের কথা ছিল। আহমেদের কোনো ধরনের অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতা ছিল না। তিনি কেবল ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতির ভয়াবহতা বুঝে হঠাৎ করেই তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন আহমেদ আল আহমেদ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তাকে ‘হিরো’ হিসেবে অভিহিত করেছেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্যমতে, হানুক্কা উদযাপনে শত শত মানুষের উপস্থিতির সময় এই হামলায় অন্তত ১৫ জন নিহত হন। পরে ঘটনাস্থলে এক বন্দুকধারীর মৃত্যুর পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৯ জন, যাদের মধ্যে একজন শিশুও রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াগুলিসৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT