চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা ডেল রে’র ফাইনালে আরেকটি বার্সা-রিয়াল ক্ল্যাসিকো

ট্রেবল শিরোপা জয়ের পথেই হাঁটছেন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল কোচ মাঠে দাঁড়িয়ে, পেছনে দর্শক ও খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। শিরোপা নির্ধারণী মঞ্চে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতায় দীর্ঘ ১১ বছর পর ফাইনালে দেখা যাবে এল ক্ল্যাসিকো দ্বৈরথ। সেই ম্যাচ নিয়ে এখনই কিছু ভাবছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। মাঝে আরও চারটি লিগ ম্যাচ খেলবে তার দল, সেগুলোয় নজর দিতে চান জার্মান কোচ। কারণ ফ্লিকের নজর ট্রেবল শিরোপায়।

মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোয় বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০তে হারিয়েছে বার্সালোনা। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে অগ্রগামিতায় শিরোপামঞ্চে পৌঁছে গেছে ফ্লিকের দল।

লা লিগার শীর্ষ দুদল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শেষবার ২০১৪ সালে কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল। ফাইনালে টাটা মার্টিনোর বার্সাকে ২-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল। এবছর ২৬ এপ্রিল সেভিলের এস্তাদিও লা কার্তুজায় আবারও দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্ল্যাসিকো মহারণ।

এখনই ফাইনাল নিয়ে ভাবছেন না ফ্লিক। এরমাঝে চারটি লিগ ম্যাচ খেলতে হবে বার্সাকে। ফ্লিক বলেছেন, ‘আমি অতীত বা ভবিষ্যতে নয়, বর্তমানে বাস করছি। তাই ফাইনাল নিয়ে ভাবছি না। যদি ফাইনাল সম্পর্কে জিজ্ঞাসা করেন, বলব পরবর্তী ম্যাচ বেটিসের সঙ্গে।’

কোপা ডেল রেতে ১৯ বারের মতো ক্ল্যাসিকো ফাইনাল খেলবে বার্সার। আগের ১৮টিতে ১১বার জিতেছে রিয়াল। এ মৌসুমে দুবারের সাক্ষাতে রিয়ালকে হারিয়েছে কাতালুনিয়ান দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে গত অক্টোবরে লা লিগায় জিতেছে ৪-০তে, আর স্প্যানিশ সুপার কাপ ফাইনালে গত জানুয়ারিতে বার্সা আবারও জিতেছে ৫-২ গোলে।

২০০৯ ও ২০১৫ সালে ট্রেবলজয়ী বার্সাকে ফ্লিক অবশ্য এখনো মাটিতেই রাখছেন, ‘এটি দারুণ একটি মুহূর্ত, তবে এমন মুহূর্ততে আমি অভিজ্ঞ। স্বপ্ন দেখতে কারও বাধা নেই। তবে এটি বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রম করতে হবে এবং মনোযোগী থাকতে হবে। ট্রেবল শিরোপা জয় আমাদের জন্য অনেক বড় স্বপ্ন। আমাদের কাছে প্রথমটি (সুপারকোপা) আছে, কিন্তু আমাদের এখনও আরও শিরোপার জয়ের সুযোগ আছে।’

Reneta

‘তবে এটি একটি ক্ল্যাসিকো সেটা ঠিক আছে। দারুণ একটি ম্যাচের অপেক্ষায় আছি, কিন্তু তার আগে আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। এই মুহূর্তে এটা অন্যসব গুরুত্বপূর্ণ বিষয়ের পেছনে। আমার কাছে, এখন এটা গুরুত্বপূর্ণ নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআনচেলত্তিকোপা ডেল রেবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT