চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অস্কারের দৌড়ে নাম লেখাচ্ছে ‘জওয়ান’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
তিনজন পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন, একজন গ্লাসে চশমা পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জওয়ান’ ঝড়ে কেবল বলিউড নয় কাঁপছে এখন পুরো বিশ্ব। একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলছে এই ছবি। শুধু তাই নয়, মুক্তির ১২ দিনে বিশ্বজুড়ে ৮৬৬ কোটি রুপির ঘর ছাড়িয়েছে ‘জওয়ান’।

শুধু দর্শকরা নয়, নাক উঁচু ফিল্ম সমালোচকরাও শাহরুখের এই ছবিকে সুপারহিট বলে ঘোষণা করে দিয়েছে। তবে শুধু বক্স অফিসে রাজত্ব নয়, এবার ‘জওয়ান’কে অস্কার দৌড়ে পাঠানোর চিন্তা করছেন ছবির পরিচালক অ্যাটলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, ‘জওয়ান’কে অস্কারের মঞ্চে পৌঁছে দিতে চান। শাহরুখ খানের সঙ্গেও এ আলোচনা নিয়ে রসিকতা করেছেন বলে জানান অ্যাটলি। তাহলে কি অ্যাটলি অস্কারের দিকে নজর রাখছেন? উত্তরে পরিচালক বলেন, ‘অবশ্যই’।

Banglabid

অ্যাটলি আরও জানান, অস্কারে ‘জওয়ান’-এরও যাওয়া উচিত, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি মনে করি প্রতিটি প্রচেষ্টা, প্রত্যেক পরিচালক, প্রত্যেক প্রযুক্তিবিদ, অভিনেতা-কলাকুশলী যারা সিনেমায় কাজ করছেন, তাদের চোখ গোল্ডেন গ্লোব, অস্কার, জাতীয় পুরস্কারের দিকে। তাই অবশ্যই হ্যাঁ, আমি ‘জওয়ান’কে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক, আমার মনে হয় খান স্যার সাক্ষাৎকারটি দেখবেন এবং পড়বেন। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করব, স্যার, আমরা কি সিনেমাটি অস্কারে নিয়ে যাব?

অ্যাকশন, রোমান্স, সামাজিক বার্তার মিশেলে ‘জওয়ান’ সিনেমায় গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এ সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে। ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘জওয়ান’ সিনেমা প্রযোজনা করেছেন গৌরি খান।

বিশ্বব্যাপী মুক্তির একই দিনে সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশেও। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় দৈনিক রেকর্ড সংখ্যক ৫৭টি করে শো চলছে। শুধু তাই নয়, এতগুলো শো থাকার পরেও অগ্রিম টিকেট নিতে হচ্ছে। দর্শকদের মাঝে টিকেটের জন্য হাহাকার দেখা যাচ্ছে।

Reneta

সূত্র: ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারঅ্যাটলিজওয়ানবক্স অফিসশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা-মেঘনা-যমুনার পাশাপাশি বেসরকারি খাতেও তেল বিক্রির সুযোগ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিসি হতে ৭০ কোটি টাকা চুক্তি!

আগস্ট ১২, ২০২৬

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT