চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলির পরের ছবিতে শাহরুখ-বিজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

বক্স অফিসে ১১০০ কোটির বেশি ব্যবসা করেছে ‘জওয়ান’। শাহরুখ খানের হাত ধরেই বলিউডে ডেবিউ করেছেন দক্ষিণের পরিচালক অ্যাটলি কুমার। আরো একবার এই জুটি একসঙ্গে কাজ করছেন।

অ্যাটলির পরের ছবিতেও থাকছেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে থাকছেন থালাপতি বিজয়ও। এই খবর নিশ্চিত করেছেন অ্যাটলি নিজেই।

চেন্নাই-তে জওয়ান-এর শুটিং করার সময় অ্যাটলির জন্মদিনে এসেছিলেন শাহরুখ ও বিজয় দুজনেই। তখন ‘জিন্দা বান্দা’ গানের শুটিং করেন তারা। সেই সময়ে তোলা তিনজনের একটি স্থিরচিত্র দেখে ভক্তরা জানিয়েছেন এক ছবিতে দেখার ইচ্ছার কথা। অবশেষে ভক্তদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।

জনপ্রিয় টিভি প্রেজেন্টার ও ইউটিউবার গোপীনাথকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি সম্প্রতি জানিয়েছেন, তিনিই ফোন করে আমন্ত্রণ জানান বিজয়কে। বিজয় রাজি হয়ে যান। সেখানে এসে শাহরুখ খান ও থালাপতি বিজয় নিজেদের মধ্যেই কথা বলে নেন। এরপরে ডাকেন অ্যাটলিকে। শাহরুখ অ্যাটলিকে বলেন, তিনি যদি কখনো দুজন হিরোকে নিয়ে সিনেমা করার কথা ভাবেন তাহলে তারা সেটার জন্য প্রস্তুত। বিজয় মাথা নেড়ে সম্মতি জানান।

সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, ‘আমি ছবিটি নিয়ে কাজ করছি। এটা আমার পরবর্তী ছবি হতে পারে। ছবির স্ক্রিপ্ট তৈরির জন্য কঠোর পরিশ্রম করছি।’

অ্যাটলি কুমারের ক্যারিয়ার শুরু হয়েছিল দক্ষিণের বিখ্যাত পরিচালক শংকরের সহকারী পরিচালক হিসেবে। প্রায় পাঁচ বছর সহযোগী পরিচালক থেকে সহকারী, এবং সর্বশেষ প্রধান সহকারী হিসেবে পরিচালক শংকরের আস্থা অর্জন করেছিলেন অ্যাটলি।

Reneta

২০১৩ সালে আর্য এবং নয়নতারা অভিনীত রোমান্টিক ড্রামা ফিল্ম ‘রাজা রানী’র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হয় অ্যাটলির। সিনেমাটির মাধ্যমে সেরা নবাগত পরিচালকের পুরস্কার ‘বিজয় অ্যাওয়ার্ড’ জিতেছিলেন তিনি।

এরপর একে একে তিনি নির্মাণ করেন ‘থেরি’, বিগিল’, ‘মেরসাল’-এর মতো দক্ষিণের ব্যবসাসফল সিনেমা। তাঁর সর্বশেষ নির্মিত শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলিবিজয় থালাপতিশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT