আইসিসি মে মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। পুরস্কার জিতে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ও ওপেনার চামারি আতাপাত্তু। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয়বার সেরা হওয়া। গত বছরের সেপ্টেম্বরে প্রথমবার আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছিলেন।
মে মাসের সেরা খেলোয়াড় হওয়ার পথে আতাপাত্তু হারিয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথেরিন ব্রেস এবং ইংল্যান্ডের সোফি একলেস্টনকে। মেয়েদের আধুনিক ক্রিকেটে রান সংগ্রহে অনন্য এক রেকর্ড গড়া শুরু করেছেন ৩৪ বর্ষী আতাপাত্তু। গতমাসে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর বাছাইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।
মাসসেরার স্বীকৃতিতে আতাপাত্তু উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত এবং সম্মানিত যে আবারও আইসিসির মাসসেরার পুরস্কার জিততে পেরেছি। এটা আমাকে ভালো খেলতে আরও উৎসাহিত করবে এবং পরবর্তীতে আমার দলকে ভালো পারফরম্যান্স দিতে সাহায্য করবে।’
‘ক্যাথেরিন এবং সোফিকে এখানে উল্লেখ করতে চাই, কারণ তারা অসাধারণ দুজন খেলোয়াড়। তাদের জন্য শুভ কামনা।







