চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন অভিযোগের ব্যাখ্যায় যা জানালো ‘আটাব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৬, মে ২০২৫
অর্থনীতি
A A
আটাবের অভিযোগের ব্যাখ্যা প্রদানকারী কর্মকর্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)–এর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, নির্বাচনী অনিয়ম, সিন্ডিকেট গঠন, অর্থপাচারসহ নানা অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটি।

৬ মে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে সংগঠনের কার্যনির্বাহী কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটাব এয়ার টিকেটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম টিকেট সংকট ও টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করে, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়। এয়ার টিকেটের সিন্ডিকেট ভেঙ্গে টিকেটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এবং গত ১১ ফেব্রয়ারি একটি পরিপত্র জারি করে, এক্ষেত্রে আটাবের বর্তমান কমিটি সরকারকে সার্বিক সহযোগিতা করে। এ কারণে এয়ার টিকেট সিন্ডিকেটকারী দুষ্কৃতি মহল সরকারি পরিপত্র জারির পর সিন্ডিকেশন করার সুযোগ পাচ্ছে না এবং ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়ে টিকেট মূল্যবৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করতে পারছে না। ফলে তারা বর্তমান আটাব কার্যনির্বাহী কমিটি বাতিলের জন্য বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে যাচ্ছে।

আরও জানানো হয়, বর্তমান সভাপতি ও মহাসচিবের নামে রাজনৈতিক সংশ্লিষ্টতা, লোক দেখানো নির্বাচন, জাল ভোট, সিন্ডিকেট গঠন, অর্থপাচারসহ বিভিন্ন ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর তথ্য তারা সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। সিন্ডিকেট চক্রের উদ্দেশ্য আটাব ও বর্তমান কমিটির ভাবমূর্তি ক্ষুণ্য করা এবং নির্বাচিত কমিটিকে বিতর্কিত করে তাদের আটাব থেকে সরিয়ে সিন্ডিকেট পুনর্বাসন করা। তারা আটাবের বিরুদ্ধে যে সকল অভিযোগ মন্ত্রণালয়ে দায়ের করেছে তার যথাযথ জবাব নির্ধারিত সময়ের মধ্যে আটাব প্রমাণ সহ প্রদান করেছে।

‘বাণিজ্যিক সংগঠনের সদস্যদের কল্যাণ ও কার্যক্রম সম্পাদনের জন্য আটাব-এর বর্তমান সভাপতি ও মহাসচিবকে ট্রাভেল ট্রেড সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থা, মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করতে হয় যা তাদের দায়িত্বের অংশ। আটাব সভাপতি সাবেক প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন, যেখানে আদতে সভাপতি একজন ব্যবসায়িক সংগঠন নেতা হিসেবে এফবিসিসিআই এর প্রেসারে হাজারো অন্যান্য ব্যবসায়ীর সাথে সভায় অংশ নিয়েছিলেন যেখানে তার কোন বক্তব্য ও ভূমিকা ছিল না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটাব সভাপতি ও মহাসচিব যদি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করতেন তবে বিগত সরকার পতন এর পরপরই তারা বিগত সরকারের মদদপুষ্ট অন্যান্যদের মত দেশ ছেড়ে পালাতেন। এই নির্বাচন নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী বাকি দুটি প্যানেল প্রার্থী বা সমর্থকদের পক্ষ থেকে ও কোন অভিযোগ হয়নি। আটাব নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠুভাবে এই ভোট অনুষ্ঠিত হয়েছে। আটাবের প্রচেষ্টায় সরকার কর্তৃক নির্দেশনায় সিন্ডিকেট বন্ধ হয়ে যাওয়ায় আটাবের কমিটির জয়লাভের ১৪ মাস ও সরকার বদলের ৮ মাস অতিবাহিত পর আটাবের কমিটির নামে এহেন অভিযোগ যে উদ্দেশ্যপ্রণোদিত তা বলা বাহুল্য।

‘আটাব মহাসচিবের বিরুদ্ধে ফেম ট্রিপ এর নামে অর্থপাচারের অভিযোগ ও সত্য নয়। প্রতিবেদনে উপস্থাপিত এমন কোন অর্থ পাচারের ঘটনা ঘটেনি। আটাব এর সকল খাত এ অর্থ ব্যয়ের সঠিক হিসাব সকল খরচ বার্ষিক অডিট করা হয় এবং অডিট রিপোর্ট বই বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সামনে উপস্থাপন ও অনুমোদন হয়।’

ভিসা প্রসেসিংয়ে সিন্ডিকেটের অভিযোগ বিষয়ে বলা হয়, কুয়েত ভিসা প্রসেসিংয়ে সিন্ডিকেট গঠনের অভিযোগও ভিত্তিহীন। উল্লেখিত প্রতিষ্ঠান আটাবের সদস্য নয়। এক্ষেত্রে বিদেশি দূতাবাস নিজস্ব প্রক্রিয়ায় এজেন্সি নির্ধারণ করে। আটাব এর নামে এসব অভিযোগ দায়েরকারী ”আটাব সংস্কার পরিষদ” এর নিজেরই কোন নিবন্ধন বা বৈধতা নেই। এ গোষ্ঠীর অন্যতম মুখপাত্র গোফরান চৌধুরীর প্রতিষ্ঠানের ঠিকানায় একাধিক প্রতিষ্ঠান রয়েছে যা ট্রাভেল এজেন্সি ব্যবসা আইনের পরিপন্থি। গোফরান চৌধুরী নিজে বিগত সরকারের সমর্থক ও সক্রিয় কর্মী হয়ে রাজনৈতিক সংযোগকে হাতিয়ার করে আটাবকে জিম্মি করতে চাইছেন। তার নামে আটাবের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ হয়েছে।

রাজনৈতিক প্রভাবের অভিযোগ বিষয়ে বলা হয়, আটাব সবসময় নিরপেক্ষ ও গণতান্ত্রিক নিয়মে নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এবং কোনো রাজনৈতিক প্রভাব বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলনা এবং এখনো নয়। সদস্যদের স্বার্থরক্ষা ও ট্রাভেল ব্যবসার বিকাশে আটাব সকল প্রকার অংশীজনের সাথে প্রয়োজনীয় কর্মসূচী ও পদক্ষেপ গ্রহণ করে আসছে। আটাবের কমিটি সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে মিথ্যা অভিযোগে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে অনুরোধ জানাচ্ছে । আটাব তার সদস্যদের স্বার্থ, দেশের ভাবমূর্তি ও বৈধ ট্রাভেল ট্রেডের বিকাশে সচেষ্ট ছিল ও থাকবে।

উল্লেখ্য, আটাব বাংলাদেশ সরকার অনুমোদিত ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্সিসমূহের একমাত্র বাণিজ্য সংগঠন। আটাব ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের সকল বৈধ ও সরকার নিবন্ধিত বর্তমানে প্রায় ৪ হাজার ট্রাভেল এজেন্ট সদস্যদের সার্বিক কল্যাণে প্রতিনিধিত্ব করছে। এছাড়াও আটাব বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের সুষ্ঠু উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে সহযোগী ও অংশীজন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগ: আটাবট্রাভেল এজেন্সিসমূহবাণিজ্য সংগঠন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার

পরবর্তী

সারা-শাশ্বতদের নিয়ে শাওকীর ‘গুলমোহর’, মুক্তি কবে?

পরবর্তী
শাওকীর ‘গুলমোহর’ নাটকের মূল চরিত্রের ছবি, বিভিন্ন চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা-শাশ্বতদের নিয়ে শাওকীর ‘গুলমোহর’, মুক্তি কবে?

খালেদা জিয়া কাঁধে পুত্রবধূদের নিয়ে ফিরোজায় ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পুত্রবধূর কাঁধে ভর করে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT