চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননের রাজধানী বৈরুতের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। এছাড়া লেবাননের বিন জেবিল শহরের মিউনিসিপ্যালিটি ভবনেও হামলা চালায় ইসরায়েল।

আল জাজিরা জানিয়েছে, গতকাল ৩ অক্টোবর স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েবের বাচৌরার বহুতল ভবনের স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই দিনে আরেকটি হামলা হয় দক্ষিণ লেবাননের বিন জেবিল শহরে মিউনিসিপ্যালিটি ভবনে। এখানে হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করা হয়।

এদিকে, হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরেও আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বৃহস্পতিবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে জেট বিমান দিয়ে ওই হামলা চালানো হয়। লেবাননের ২০টি শহরের বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘরে ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে অ্যাডরি।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনা এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা ২০টি ক্ষেপণাস্ত্র রকেট নিক্ষেপের পাশাপাশি স্থল হামলা চালিয়েছে। যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি করেছে তারা। ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করার জন্য তাদের যথেষ্ট জনবল ও গোলাবারুদ রয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েললেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

আরও এক মাস থাকবার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT