চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ৩২ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সেনাবাহিনীর আকস্মিক গোলাবর্ষণে নর্থ আফ্রিকার দেশ সুদানে অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। 

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সুদানের পশ্চিম ওমদুরমানের ওম্বাদা এলাকায় দেশটির সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ৩২ জন বেসামরিক লোক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

সুদানের আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম, ওমদুরমান ও খার্তুম নর্থ শহরগুলোর বেশিরভাগ অংশই দখল করে রেখেছে। তবে সুদানের সেনাবাহিনীর কাছে ভারী কামান, উড়োজাহাজসহ নানা ধরণের অস্ত্র থাকায় তারাও বিভিন্ন অঞ্চলের দখল নিতে চাইছে।

সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিল গতকাল বুধবার রাতে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটির আধা-সামরিক আরএসএফ বাহিনীকে বিলুপ্ত করার আদেশ দিয়ে একটি সাংবিধানিক ডিক্রি জারি করেছেন। তবে এরপর আরএসএফ-এর কাছ থেকে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চলতি বছর ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বর্তমানে দেশটির রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আধা-সামরিক আরএসএফের সেনাদের দখলে। এই কারণেই তাদেরকে সরানোর জন্য সেখানে হামলা চালায় সুদানের সেনাবাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরএসএফগোলাবর্ষণসুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

মার্চ ২৫, ২০২৬

বাইক চালকদের জন্য চালু উবারের নতুন সুবিধা

মার্চ ২৫, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে জুবাইদা রহমানের তাগিদ

মার্চ ২৫, ২০২৬

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক

মার্চ ২৫, ২০২৬

ইরানের সাথে ট্রাম্পের আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT