চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরে তামাকে প্রাণ হারায় কমপক্ষে দেড় লাখ মানুষ

অকাল মৃত্যু রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
স্বাস্থ্য
A A
বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাগুলোর লোগো, লাং ফাউন্ডেশন, হার্ট ফাউন্ডেশন, ক্যান্সার সোসাইটি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রতিরোধযোগ্য মৃত্যুর সবচেয়ে বড় কারণ তামাক। প্রতিদিন ৩৫৭ জন এবং বছরে ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ তামাকজনিত কারণে অকালে প্রাণ হারান (টোব্যাকো এটলাস ২০২৫)। এই অকাল মৃত্যু প্রতিরোধে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা দরকার।

আজ সোমবার (৮ ডিসেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি—এক যৌথ বিবৃতিতে এসব জানান।

তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অবিলম্বে শক্তিশালী করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১% ঘটছে অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ তামাক ব্যবহার। তামাকের কারণে হৃদরোগ, ক্যান্সার ও দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ বাড়ছে। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় ১৫ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হন। পরোক্ষ ধূমপানে বছরে প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যু ঘটে এবং প্রায় ৬১ হাজার শিশু অসুস্থ হয়।

অর্থনৈতিক দিক তুলে ধরে বিবৃতিতে বলা হয়, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে তামাক থেকে সরকারের আয় ছিল ৪০ হাজার কোটি টাকা; কিন্তু শুধু স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির ব্যয় দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি টাকা—অর্থাৎ আয়ের দ্বিগুণেরও বেশি ক্ষতি হচ্ছে।

সংগঠনগুলো জানায়, বর্তমান অন্তবর্তীকালীন সরকার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার পর থেকেই তামাক কোম্পানিগুলো বিভ্রান্তি ছড়িয়ে তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সক্রিয় হয়েছে। কিন্তু জনস্বাস্থ্য সুরক্ষায় আইনকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। আইন যত শক্তিশালী হবে, তামাকজনিত অকাল মৃত্যু তত কমবে, স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ হ্রাস পাবে এবং জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তামাক শ্বাসযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, ক্যান্সার ও যক্ষ্মার ঝুঁকি বাড়ায়। পাশাপাশি তামাক কোম্পানিগুলো যুবসমাজকে লক্ষ্য করে আগ্রাসীভাবে বিপণন করছে। ধূমপানমুক্ত জনপরিবেশ নিশ্চিত করা, সব ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা এবং ভেপ/ই–সিগারেটে কঠোর নিয়ন্ত্রণ আরোপ ছাড়া আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়।

এ ছাড়া বিবৃতিতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে এফসিটিসির সঙ্গে সামঞ্জস্য রেখে ছয়টি সুপারিশ করা হয়। সেগুলো হলো- অধূমপায়ীদের সুরক্ষায় সব পাবলিক স্থান ও গণপরিবহনে ধূমপানের নির্ধারিত স্থান বাতিল; বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ; তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ; ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ; তামাকপণ্যের খুচরা ও খোলা বিক্রয় বন্ধ এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।

বিবৃতিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডা. আসিফ মুজতবা মাহমুদ স্বাক্ষর করেন।

ট্যাগ: তামাকজনিত কারণে মৃত্যুন্যাশনাল হার্ট ফাউন্ডেশনবাংলাদেশ ক্যান্সার সোসাইটিবাংলাদেশ লাং ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শওকত মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত

পরবর্তী

মালদ্বীপে টাস্কফোর্সের রেইড, বিভিন্ন আবাসন ব্লকে অভিযান

পরবর্তী
মালদ্বীপে টাস্কফোর্সের রেইড, বিভিন্ন আবাসন ব্লকে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে টাস্কফোর্সের রেইড, বিভিন্ন আবাসন ব্লকে অভিযান

শিশু ও নারী হাস্যোজ্জ্বলভাবে বসে থাকছে একটি ঝুপড়ির সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত সংঘাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে শিশুর নিরাপত্তাকে: ইউনিসেফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT