চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের হাসপাতালে আগুনে অন্তত ১০ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসিতে হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।

শনিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউ’তে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

জানা যায়, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এনআইসিইউয়ের জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। মৃত শিশুদের পরিবার কান্নায় ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনআইসিইউ হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। দমকল পৌঁছনোর আগেই শিশু বিভাগের জানলা ভেঙে ৩৭ জন শিশুকে উদ্ধার করে বাইরে বের করা হয়।

ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার বলেন, ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বেশিরভাগ শিশুকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ১০ জন শিশু মারা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনে মৃত্যুআগুনে মৃত্যু ১০ শিশুরউত্তরপ্রদেশের হাসপাতালে আগুনহাসপাতালে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

মে ১৬, ২০২৬

গ্যাসলাইনের আগুনে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬

মালদ্বীপে তিন সাবেক রাষ্ট্রপতির ঐক্য, মুইজ্জু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT