চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের নেভাডায় বুধবার (৩ জানুয়ারি) সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা চালিয়েছেন একজন আসামী।

এনডিটিভি জানিয়েছে, দেবরা রেডডেন নামের ৩০ বছর বয়সী একজন ব্যক্তি আদালতে তার সাজার শুনানির সময় বিচারক মেরি কে হোলথাস এর ওপর আক্রমণ করেন। দেশটির অষ্টম বিচার বিভাগীয় জেলা আদালতের মুখপাত্র জানিয়েছেন, রেডডেনকে ব্যাটারির সাহায্যে শারীরিক ক্ষতি করার চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

হামলার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, রেডডেন বিচারকের বেঞ্চের ওপর উঠে চিৎকার করে বিচারকের ওপর ঝাঁপ দিচ্ছে। চমকে যাওয়া বিচারককে এসময় সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। ঝাঁপ দেওয়ার সময় বেঞ্চের পিছনের পতাকাগুলো ভেঙে তাদের ওপর পড়ে। পরে রেডডেনকে আটকানোর জন্য নিরাপত্তা কর্মীদের দ্রুত সেখানে জড়ো হতে দেখা যায়।

হামলায় ৬২ বছর বয়সী বিচারক মাথায় আঘাত পেয়েছেন এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা আদালতের মুখপাত্র মেরি অ্যান প্রাইস বলেছেন, আমরা স্টাফ, আইন প্রয়োগকারী এবং অন্য সকলের কাজের প্রশংসা করি যারা আসামীকে হামলার সাথে সাথে ধরে ফেলেছেন। আদালত একটি নিরাপদ স্থান। আমরা আমাদের সমস্ত প্রোটোকল পর্যালোচনা করছি এবং বিচার বিভাগকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তা করব।

রেডডেনকে অতীতেও তিনটি অপরাধমূলক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০১৫ সালে চুরির চেষ্টা, ২০১৮ সালে শারীরিক ক্ষতির চেষ্টা এবং ২০২১ সালে সহিংসতার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ২০১৮ সালে করা মামলাটিরই শুনানি চলছিল আদালতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিচারকবিচারকের ওপর হামলাসাজাসাজা ঘোষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশেই কেন আকাশপথের জ্বালানির দাম সবচেয়ে বেশি?

মার্চ ২৪, ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগে আসিফ আকবরের নামে থানায় জিডি

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

মার্চ ২৪, ২০২৬

মুক্তিযুদ্ধ জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মার্চ ২৪, ২০২৬

নতুন নির্বাচকরা দায়িত্ব বুঝে নিচ্ছেন কবে, লক্ষ্য কী হাবিবুলদের

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT