চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের গোলবন্যায় ডুবল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের আগের দিন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন জাপানের বিপক্ষে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে জাপানের মেয়েরা বাংলাদেশকে সেই সুযোগ দেয়নি। এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশকে গোলবন্যায় ভাসিয়েছে, ম্যাচ জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম গোল হজম করে টিটুর শিষ্যরা। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাপানকে প্রথম লিড এনে দেন মিডফিল্ডার রেমিনা চিবা। দুই মিনিট পর আবারও গোল হজম করে বাংলাদেশ। এবার গোল করেন আরেক মিডফিল্ডার মোমোকো তানিকাওয়া। ২-০ তে পিছিয়ে যায় লাল-সবুজের দল।

ম্যাচের প্রথম মিনিট থেকেই সাবেক বিশ্বজয়ী জাপানের দুর্দান্ত সব শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রুপনা চাকমা। পুরোটা সময় তাকে কঠিন পরীক্ষার মধ্যে যেতে হয়েছে। দারুণ কিছু সেভও করেন বাংলাদেশর অন্যতম সেরা গোলরক্ষক। র‌্যাঙ্কিং এবং টেকনিকের স্পষ্ট পার্থক্য দেখা যায় ম্যাচে। অবশ্য চেষ্টা করেও জাপানের গোলমুখের দিকে বল নিতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

২৯ মিনিটে আবারও গোল করে এগিয়ে যায় জাপান। এবারও গোল করেন প্রথম গোলস্কোরার চিবা। ডি বক্সের বাইরে চিবার দিকে বল দিলে নিজের দ্বিতীয় গোল করতে ভুল করেননি এ মিডফিল্ডার। বিরতিতে যাওয়ার মিনিটে আরেকটি গোল করে জাপান। এবারের স্কোরার ডিফেন্ডার ইজোহো শিয়োকোসি, ৪-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে উঠে জাপান। ব্যবধান বাড়াতে খুব বেশি সময় লাগেনি দলটির। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আরও একটি গোল করে জাপান, এবারের স্কোরার মায়া হিজিকাতা। ৫৬ মিনিটে ব্যবধান ৬-০ করেন মিডফিল্ডার কোতোনো সাকাকিবারা।

৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মিডফিল্ডার তানিকাওয়া। তার গোলে ব্যবধান ৭-০তে পৌছায়। ৮২ মিনিটে সাকাকিবারা নিজের দ্বিতীয় এবং ম্যাচের অষ্টম গোলের দেখা পান।

Reneta

শেষপর্যন্ত প্রথমার্ধে গুণে গুণে চারটি এবং দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে মোট ৮ গোল দিয়ে থামে জাপানের মেয়েরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমসজাপানটিটুফুটবলবাংলাদেশমায়ারুপনালিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT