চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান-জয়, সেঞ্চুরি-ফিফটি, রেকর্ডের ফুলঝুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক রেকর্ডময় জয় পেয়েছে নেপাল। আন্তর্জাতিক টি-টুয়েন্টির ইতিহাসে রেকর্ড বইয়ে তছনছ করেছে দলটি। ছোট ফরম্যাটের ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান, সর্বোচ্চ ব্যবধানে জয়, দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম ফিফটির রেকর্ড এখন নেপালের। ভেঙেছে ডেভিল মিলার-রোহিত শর্মাদের রেকর্ড।

চীনের হাংজুতে চলা গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে মঙ্গোলিয়ার মুখোমুখি হয়েছিল নেপাল। বুধবার সকালে টসে হেরে ব্যাট করতে নেমে টি-টুয়েন্টির ইতিহাসে প্রথম দল হিসেবে ৩০০ রানের বেশি তুলেছে নেপাল। ৩ উইকেট হারিয়ে ৩১৪ রানের সংগ্রহ গড়েছে। যা দুর্দান্ত এক রেকর্ড। আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে আফগানিস্তানের করা ২৭৮ রান।

জবাবে ব্যাটে নেমে ১৩.১ ওভারে ৪১ রান তুলতেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। তাতে ২৭৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হিমালয়ের দেশ নেপাল। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। আগের রেকর্ডে ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রান হারিয়েছিল চেক প্রজাতন্ত্র।

Banglabid

ম্যাচে ৭.২ ওভারে দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায় নেপাল। এরপর রানের ঝড় তুলেছেন কুশল মাল্লা, রোহিত পৌডেল ও দীপেন্দ্র সিং আইরি। অধিনায়ক পৌডেলকে নিয়ে তৃতীয় উইকেটে রেকর্ড ১৯৩ রানের জুটি গড়েছেন মাল্লা। ২৭ বলে ৬১ রান করে আউট হন পৌডেল।

তবে ৩৪ বলে সেঞ্চুরি তুলে নেন কুশল মাল্লা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যা দ্রুততম শতকের রেকর্ড। আগের দ্রুততম সেঞ্চুরি ছিল সাউথ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারার। তিনজনই ৩৫ বলে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে শতরানের দেখা পেয়েছিলেন সাউথ আফ্রিকার ডেভিড মিলার। এদিন ৫০ বলে ১৩৭ রানে অপরাজিত থাকা মাল্লা হাঁকান ৮টি চার ও ১২টি ছক্কা।

শেষদিকে ৮ ছক্কায় ১০ বলে ৫২ রান করেছেন আইরি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৯ বলে ফিফটি তুলে যুবরাজ সিংকে পেছনে ফেলেছেন তিনি। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ৫০ রান করেছিলেন ভারতের সাবেক তারকা ব্যাটার। ১২ বলে ফিফটি পাওয়া আরও দুই ব্যাটার হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাযাই।

Reneta

আইরির এদিনের স্ট্রাইকরেট ৫২০, যা টি-টুয়েন্টিতে ১০ বা তারবেশি বল খেলা ইনিংসের সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ম্যালকম ওয়ালারের, ৪৩০ স্ট্রাইকরেটে ২০১৬ সালে তুরস্কের বিপক্ষে রান তুলেছিলেন জিম্বাবুয়ের সাবেক।

এই ম্যাচে ২৬টি ছক্কা হাঁকিয়েছে নেপাল। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যা কোনো দলের এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের, আয়ারল্যান্ডের বিপক্ষে ২২টি ছক্কা হাঁকিয়েছিল আফগান দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমস-২০২৩চীননেপালবাংলাদেশমঙ্গোলিয়ামিলাররোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT