চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ বছর পর দলে ফিরলেন সাব্বির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ১৩, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সাব্বির রহমান সবশেষ টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে। তারপর দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন ডানহাতি এই হার্ডহিটার। সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপে খেলবেন তিনি।

খেলোয়াড়দের অফ-ফর্ম, চোটজনিত সমস্যা ও অন্যান্য জটিলতায় পড়ে এশিয়া কাপের দল দিতে দেরি হয় বিসিবির। ১১ আগস্ট দল ঘোষণা শেষ তারিখ থাকলেও দুইদিন পর আজ শনিবার দল দিয়েছে টাইগার বোর্ড। ১৭ সদস্যের দলে বিশ্রাম শেষে ফিরেছেন মুশফিকুর রহিম ও খেলা না-খেলার বিতর্কে থাকা মাহমুদউল্লাহ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে বাজে পারফর্ম করা মুনিম শাহরিয়ার বাদ পড়েছেন। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস চোটে থাকার কারণে ছিটকে যাওয়ায় ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ ইমনকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দারুণ বোলিং করা এবাদত হোসেনও জায়গা পেয়েছেন দলে।

সবশেষ জিম্বাবুয়ের সফরে টি-টুয়েন্টি সিরিজে আঙুলের চোটে পড়া নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। উইকেটরক্ষক এই ব্যাটারের খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে তার ফিটনেসের ওপর। দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও।

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপএশিয়া কাপ ২০২২এশিয়া কাপে বাংলাদেশ দলবাংলাদেশবাংলাদেশ দলবিজয়মাহমুদউল্লাহ রিয়াদমুশফিকুর রহিমসাইফউদ্দিনসাকিবসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT