চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

সবার আগে এশিয়া কাপের দল দিল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গত টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে উড়তে থাকা পাকিস্তান হঠাৎ মাটিতে নামে হাসান আলীর ক্যাচ মিসের মধ্য দিয়ে! আসছে এশিয়া কাপ টি-টুয়েন্টিতে তাকে আর রাখছে না পাকিস্তান। পরিবর্তে দলে নেয়া হয়েছে নাসিম শাহকে।

শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকে হাঁটুর চোটে ভুগছেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি। চোট এখনো সারেনি। গুরুত্বপূর্ণ আসর হওয়ায় এশিয়া কাপের দলে রাখা হয়েছে তাকে।

এশিয়া কাপ শুরুর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে দলেও রাখা হয়েছে আফ্রিদিকে। মূলত পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করতেই দলের সাথে তাকে রাখা, বিবৃতিতে জানিয়েছে পিসিবি।

Banglabid

‘আফ্রিদির পুনর্বাসন প্রক্রিয়াটি দলের প্রশিক্ষক এবং ফিজিওথেরাপিস্টের দ্বারা তত্ত্বাবধান করা হবে। তাকে দলের সাথে রাখা হয়েছে, পরে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

আসছে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়ার সেরা হওয়ার লড়াই, আরব আমিরাতে আসরে অংশ নেবে ৬ দল।

এশিয়া কাপের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিএশিয়া কাপ ২০২২পাকিস্তানপিসিবিলিড স্পোর্টসস্কোয়াডহাসান আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT