চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিয়ে হবে এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ন ১১, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত আসছে। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুমোদন দিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নিরপেক্ষ ভেন্যু হিসেবে রাখা হচ্ছে শ্রীলঙ্কাকে।

ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন, চলতি সপ্তাহের শেষদিকে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে এসিসি। যেখানে পাকিস্তানের ম্যাচগুলো হবে লাহোরে। ভারত তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয়, সেটিও হবে লঙ্কানদের মাটিতে।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতের নাম আলোচনায় থাকলেও হাইব্রিড মডেলে দ্বিতীয় ভেন্যু হচ্ছে শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের দেশটিতে গরম থাকবে বলে বাংলাদেশ খেলতে যেতে আপত্তি জানিয়েছে রেখেছে।

আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম থাকলেও দেশটিতে কেবল ৪-৫টি ম্যাচ হতে পারে। আগামী ১ থেকে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের জন্য সূচি নির্ধারিত আছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি কয়েকসপ্তাহ আগে দুবাইতে এক বৈঠকে জানিয়েছিলেন, দুই দেশের সরকারের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে না। পরে হাইব্রিড মডেল উপস্থাপন করে পিসিবি।

ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এবার ৫০ ওভারের ম্যাচের এশিয়া কাপ হবে। একই গ্রুপে আছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে বাছাইপর্ব ছাড়া মোট ম্যাচ হবে ১৩টি। এরমধ্যে ছয়টি লিগ ম্যাচ, ছয়টি সুপার ফোরের ম্যাচ। যেখানে সুপার ফোরের শীর্ষ দুদল খেলবে ফাইনালে। ভারত ও পাকিস্তানের ফাইনাল হলে পুরো টুর্নামেন্টে দুদলের তিনবার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Reneta

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে ছয় জাতির এশিয়া কাপে নেপালের সঙ্গে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপওয়ানডে বিশ্বকাপপিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বছর বয়সেও ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের

এপ্রিল ৫, ২০২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সারাদেশে একযোগে হামের টিকা দেওয়ার সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হাসপাতালে ভর্তি জুবিন গার্গের স্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT