চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের পর্দা উঠছে রাতে, খেলবে আফগানিস্তান-হংকং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

১৭তম এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ মঙ্গলবার রাতে। গ্রুপপর্ব দিয়ে ‘বি’ গ্রুপে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ও হংকং। এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচ হবে দুবাই ও আবুধাবিতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

প্রথম ম্যাচটি হবে আবুধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এটা হংকংয়ের জন্য কিছুটা সুবিধা হবে। কারণ স্পিন প্রধান আফগানদের স্পিন দুবাইয়ের তুলনায় এখানে একটু কম কাজ করবে। সন্ধ্যায় আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র থাকবে বলে আশা করা হচ্ছে।

২১ বছর ধরে এশিয়া কাপ ক্রিকেট খেলা হচ্ছে। এ সময়ে হংকং মোট ১১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যার সবকটিতে হেরেছে দলটি। অন্যদিকে আফগানিস্তানের রেকর্ড তুলনামূলক ভালো। তারা ১১টি ম্যাচ জিতেছে এবং হেরেছে ৫টি ম্যাচে। সবশেষ ২০১৫ সালে এই মাঠে হংকংয়ের কাছে হেরেছিল দলটি।

আফগানিস্তান মূলত বোলার নির্ভর হলেও উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ তাদের ব্যাটিংয়ের প্রধান আকর্ষণ। হংকংয়ের ব্যাটাররাও পিছিয়ে নেই। তাদের অন্যতম দুই ব্যাটার জিশান আলী ও আনশুমান রুথ ভালো করবে বলে আশা করা যায়।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, এএম গজানফর, ফারুক আহমেদ।

Reneta

হংকংয়ের সম্ভাব্য একাদশ:

আংশুমান রুথ, জিশান আলী (উইকেটরক্ষক), বাবর হায়াত, নিজাকত খান, ম্যাথিউ কোয়েৎজি, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এহসান খান, আইজাজ খান, আতেক ইকবাল, নসরুল্লা রানা, আয়ুশ শুক্লা।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া এবারের আসরে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। লিটন দাসের দল খেলছে গ্রুপ ‘বি’তে। তাদের অন্যান্য প্রতিপক্ষরা হল হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের যাত্রা শুরু বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ এবং ১৬ তারিখ টিম টাইগার্স আফগানিস্তানের বিপক্ষে খেলবে গ্রুপপর্বের শেষ ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআবুধাবীএশিয়া কাপএশিয়া কাপ-২০২৫গুরবাজজিশানলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT