চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের আগেই তুরুপের তাস ফিরে পাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটে একবছর ধরে খেলতে পারছেন না জাসপ্রিত বুমরাহ। বড় টুর্নামেন্টে তার অনুপস্থিতি ভারতীয় দলের জন্য হয়েছে অপূরণীয় ক্ষতির কারণ। টি-টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারকা পেসার দলে থাকলে টিম ইন্ডিয়ার পক্ষে আসতে পারতো অনেক ফলাফলই।

ঘরের মাঠে বছরের শেষে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া ভারত। বিশ্বআসরে ডানহাতি পেসারের ফেরার অপেক্ষা এশিয়া কাপের আগেই শেষ হবে বলে খবর। দেশটির গণমাধ্যম বলছে, এশিয়া কাপের আগেই বুমরাহর হতে পারে প্রত্যাবর্তন।

ওয়ানডে ফরম্যাটে ৩১ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। এর আগে আয়ারল্যান্ড সফরে যাবে ভারত। বিসিসিআই দ্বিতীয় সারির দল পাঠাতে চাইলেও স্কোয়াডে বুমরাহকে রাখার পরিকল্পনা করছে। ২৯ বর্ষী পেসার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। তার ফিটনেসে এসেছে উল্লেখযোগ্য উন্নতি।

গত মাসে বুমরাহর ফিটনেস নিয়ে খবর এসেছিল, এ ধরনের চোট থেকে কবে সেরে ওঠা সম্ভব সেই সময়সীমা নিয়ে কথা বলাটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ এ ব্যাপারে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ প্রয়োজন। তবে এটা বলা যেতে পারে বুমরাহ দ্রুত সেরে উঠছেন এবং নেটে সাত ওভার বল করেছেন।

ভারতের সাবেক কন্ডিশনিং কোচ রামজি শ্রীনিবাসনের মতে, বুমরাহকে দলে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার প্রতি যত্নবান হওয়া দরকার।

‘তাকে নিয়ে তাড়াহুড়া করা উচিৎ নয়। এনসিএতে অনুশীলন ম্যাচ খেলানোটা ভালো পদক্ষেপ। কারণ ম্যাচে তার শরীর কতটা মানিয়ে নিতে পারছে, সেটি বুঝতে সাহায্য করবে। তবে তাকে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ফেরানোর আগে কিছু ঘরোয়া ম্যাচে খেলানো উচিৎ।’

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডএশিয়া কাপওয়ানডে বিশ্বকাপ ২০২৩বিসিসিআইবুমরাহভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT