চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হানিমুন’ পর্ব শেষ হৃদয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনে ব্যস্ত, ক্যাপশনে হানিমুন পর্ব শেষ হৃদয়ের. Channel i News - চ্যানেল আই নিউজ

তাওহীদ হৃদয়

কিছুদিন ধরেই মলিন পারফরম্যান্সের জন্য আলোচনায় বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের শুরুতে প্রতিভার ছাপ রাখা তরুণ সবশেষ ফিফটি পেয়েছেন ১৩ ইনিংস আগে। এশিয়া কাপে প্রথম ম্যাচে একাদশে জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। হংকংয়ের বিপক্ষে ৩৬ বলে ৩৫ করা হৃদয় ঘটা করে বলে দিলেন- আদতে আমার ‘হানিমুন’ পর্ব শেষ। চেষ্টা করে চলেছি ঘুরে দাঁড়ানোর।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে হংকংকে ব্যাটে পাঠান অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে ইয়াসিম মুরতাজার দল। জবাবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের দল।

২০২৪ সালে ২১ টি-টুয়েন্টিতে ৩০.৮১ গড় ও ১৩০.০৭ স্ট্রাইক রেটে হৃদয় করেছিলেন ৪৯৩ রান। এবছর ১৫ ম্যাচে ২৩.৬৩ গড় ও ১০৮.৭৮ স্ট্রাইক রেটে করেছেন ২৬০ রান। মাঝের ওভারের ব্যাটিংয়ে ধুঁকছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টুয়েন্টিতে ১৩ বলে ১০, দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ৩১, আর শেষটিতে ২৫ বলে ২৭ রান করেছিলেন। পাকিস্তান সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৩৭ বলে ৩৬ রান করেছিলেন। নেদারল্যান্ডস সিরিজে শেষ ম্যাচে ৯ রান করেছিলেন ১৪ বলে।

হংকং ম্যাচ শেষে প্রশ্ন উঠল ‘হৃদয়ের হানিমুন পিরিয়ড কী শেষ?’ তিনি বললেন, ‘জ্বী, আমার তো হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন। আমিও চেষ্টা করছি। যেহেতু হানিমুন পিরিয়ড শেষ হয়েছে এজন্য আমিও অনুশীলনে যাচ্ছি, চেষ্টা করছি। হয়ত হচ্ছে না। যদি দেখেন বিশ্বের কোন খেলোয়াড়ই একই গ্রাফে যেতে পারে না। আমি হয়ত কয়েকটা ম্যাচে ধুঁকেছি, ইনিংস বড় করতে পারছি না।’

এই ছন্দহীনতা থেকে বের হয়ে আসার প্রতিশ্রুতিও দিলেন হৃদয়, ‘টি-টুয়েন্টি খেলাটা এমন অনেক সময় ১৫-২০ রানও অনেক প্রভাব ফেলে। সবসময় ৫০ কিংবা ১০০ করতে হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, আমি ধুঁকছি এবং চেষ্টা করছি। আমার হাতে যা আছে, আমার প্রক্রিয়া অনুযায়ী চেষ্টা করতে পারি। আশা করছি এখান থেকে বেরিয়ে আসব ইনশাআল্লাহ।’

Reneta

শনিবার হৃদয়-লিটনদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে লড়াই। মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশমুরতাজালিটনলিড স্পোর্টসহংকংহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT