চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মিনিট আগে জানলেন, নেমে করলেন সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল না লোকেশ রাহুলের। কলম্বোয় টসের মাত্র কয়েক মিনিট আগে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, তিনি খেলবেন। ম্যাচে পানি টানবেন এমন ভেবে কিটব্যাগ হোটেলে রেখে আসা রাহুল প্রেমাদাসায় দ্রুত সময়ের মধ্যে সব ব্যবস্থা করে ফেলেন। মাঠে নেমে করেন অপরাজিত সেঞ্চুরিও।

ক্যারিয়ারের ষষ্ঠ শতকের পর সংবাদমাধ্যমে ডানহাতি রাহুল বলেছেন, ‘টসের মাত্র পাঁচ মিনিট আগে, রাহুল ভাই আমাকে বলেন তোমাকে খেলা লাগতে পারে, কারণ শ্রেয়াসের পিঠে সমস্যা। প্রায় শেষমুহূর্তে আমাদের ম্যানেজার হোটেলের পথে দৌড়ান আমার জিনিসপত্র আনার জন্য। আমার ক্যারিয়ারে বেশ অদ্ভুত ঘটনা ঘটে। এটাই প্রথম ঘটনা নয়। আগেও এমন ঘটনা ঘটেছে।’

‘মানসিকভাবে মনে হয় যখন আমাকে এমন পরিবেশে ঠেলে দেয়া হয়, সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। এমন সময় এমন পারফরম্যান্স করতে পেরে আমি খুশি। মনে হয় এটা এমন একটি লক্ষণ যে, আমার খুব বেশি ভাবার দরকার নেই। আমার সেখানে যেতে হবে এবং ক্রিকেট উপভোগ করতে হবে। এটাই আমার শিক্ষা।’

২০১৬ সালে রাহুল এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছিলেন। রাজকোটে গুজরাট লায়ন্সের ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে। টসের সময়ও রাহুল একাদশে ছিলেন না। পরে মানদ্বীপ সিংয়ের হাতে ব্যথায় সুযোগ পেয়ে ফিফটি করেন।

নির্বাচকদের আস্থা অর্জন করা রাহুল গত সপ্তাহে সুপার ফোরের ম্যাচ খেলতে দলে যোগ দিয়েছেন। দলের ম্যানেজমেন্টও রাহুলের জন্য অপেক্ষা করছিলেন। প্রস্তুতি সম্পর্কে বলেছেন, ‘গত ১০ দিনে আমাকে তিনটি পরীক্ষা করাতে হয়েছে। দুটি ইয়ো ইয়ো টেস্ট, দুটি প্রাকটিস ম্যাচ। হ্যাঁ, চার মাস ধরে আমার প্রচুর শক্তি ছিল। আশা করছি শ্রীলঙ্কা ম্যাচেও এটা ধরে রাখতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরসিবিএশিয়া কাপএশিয়া কাপ-২০২৩দ্রাবিড়পাকিস্তানপ্রেমাদাসাভারতরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

মার্চ ১৯, ২০২৬

মেসির স্মরণীয় ৯০০তম গোলের দিনে কাপ থেকে ছিটকে গেল মিয়ামি

মার্চ ১৯, ২০২৬

স্বস্তির শেষে কোয়ার্টারে বায়ার্ন-বার্সা, সঙ্গী লিভারপুল-অ্যাটলেটিকো

মার্চ ১৯, ২০২৬

দর্শক থাকবে একদম প্রেশারে!

মার্চ ১৯, ২০২৬

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT