চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রান চাকায় বাধা হল বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছিল। যেজন্য ম্যাচটির জন্য রিজার্ভ ডে সংযোজন করা হয় হুট করেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এসে হাজির সেই বৃষ্টিও। বৃষ্টি হানায় মাঝপথে আটকে গেছে ভারতের ইনিংস।

ব্যাটে নেমে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে ঝড় তুলেছিল ভারত। ডানহাতি দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল পাত্তাই দেননি পেসার শাহিন আফ্রিদি, নাসিম ও ফাহিম আশরাফকে। চার-ছয়ের ফুলঝুরিতে ১৩ ওভার ২ বলে দলীয় শতরান পূর্ণ করেন ভারত।

১৭ ও ১৮তম ওভারে দলীয় ১২৩ রানে দুই ওপেনারকে ফেরান শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। পরে রান তোলার গতি কিছুটা কমে যায় ভারতের। বৃষ্টি নামার আগে সংগ্রহ ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান। ক্রিজে আছেন বিরাট কোহলি (৮) ও লোকেশ রাহুল (১৭)।

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লে-তে সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করতে পারেননি না কোনো পেসারই। সাথে ছিল পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের মহড়া।

ক্যারিয়ারে ৮ম ফিফটি তুলে নেন ২৪ বর্ষী গিল। ৩৭ বলে ফিফটি করার পথে বাউন্ডারি মেরেছেন ৪টি। থেমে ছিলেন না রোহিত শর্মাও। ভারত অধিনায়ক প্রথম ওভারে ছক্কা মেরে রানের খাতা খোলেন। দেখেশুনে খেলতে থাকা রোহিত ১৩তম ওভারে এসে শাদাব খানের বলে দুটি ছক্কা হাঁকান। ৪২ বলে শাদাবকে আরও একটি ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন।

১৬.৪ ওভারে প্রথম সাফল্যের দেখা পায় পাকিস্তান। রোহিত শর্মাকে ফাহিম আশরাফের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করে ফেরেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে দ্বিতীয় আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। আঘা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শুভমন গিল। ৫২ বলে ৫৮ রান করে যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপএশিয়া কাপ-২০২৩কোহলিগিলনাসিমপাকিস্তানবাবরভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT