চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮৩ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। দলের হাল ধরেছিলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। ৭২ রানের জুটি গড়ে ফেরেন মুশফিক। শামীমও ফিরে যান দ্রুত। একপ্রান্ত আগলে রেখেছিলেন তাওহিদ হৃদয়। ৮২ রানের ইনিংস খেলে হৃদয় ফিরে যান সাজঘরে।  ব্যাটারদের ব্যর্থতায় শেষ অবধি শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানের পরাজায় দেখল টিম টাইগার্স। 

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট তুলে ২৫৭ রানে শ্রীলঙ্কাকে থামায় টিম টাইগার্স। জবাবে নেমে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ থামে বাংলাদেশ। সুপার ফোরে টানা দুই পরাজয়ে ফাইনালের পথ থেকে পিছিয়ে গেল বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল সাকিব আল হাসানের দল।

শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের লক্ষ্যে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। নাঈম শেখ একটু নড়বড়ে থাকলেও মেহেদী হাসান মিরাজ ব্যাট করছিলেন দুর্দান্ত। ১২তম ওভারের শুরুতে দাসুন শানাকার বলে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। ১১.১ ওভারে দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৯ বলে ২৮ রান করার পথে চারটি বাউন্ডারি আসে মিরাজের ব্যাট থেকে।

Banglabid

১৩.৪ ওভারে ৬০ দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। দাসুন শানাকার বাউন্সারে নাঈম শেখ ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে। ৪৬ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার।

নাঈম ফেরার পর চারে ব্যাটে আসেন সাকিব আল হাসান। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। ১৫.৪ ওভারে মাথিশা পাথিরানার বলে আউট সাইড এজ হয়ে ধরা দেন উইকেটরক্ষকের হাতে। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউতে সফলতা পায় লঙ্কানরা। ৭০ রানে তৃতীয় উইকেট হারায় টিম টাইগার্স। সাকিব ফেরেন ৭ বলে ৩ রান করে।

১৮.৫ ওভারে দলীয় ৮৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। দুনিথ ওয়েল্লাগের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন লিটন কুমার দাস। ২৪ বলে ১৫ রান করেন লিটন।

Reneta

লিটন ফেরার পর হাল ধরেন মুশফিক ও হৃদয়। ৩৭.২ ওভারে দলীয় ১৫৫ রানে দাসুন শানাকার বলে কাসুন রাজিথার হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার উইকেট রক্ষক ব্যাটার। ৪৮ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি।

৪১.৩ ওভারে দলীয় ১৮১ রানে মাহেশ থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন শামীম। লঙ্কানদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি টাইগার ব্যাটারের। ১০ বলে ৫ রান করে ফিরে যান।

এক ওভার পরেই ফের মাহেশ থিকসানা বলে আসেন। ওভারের তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাওহিদ হৃদয়কে। আম্পায়ারও সাড়া দেন। রিভিউ নেয় বাংলাদেশ। তবে লেগ স্টাম্পের বাইরের অংশে বল স্পর্শ করায় দলীয় ১৯৭ রানে ফিরতে হয় টাইগার ব্যাটারকে। সাতটি চারের মার ও এক ছক্কায় ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেলেন হৃদয়।

তিন বল পরেই তাসকিন আহমেদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান থিকসানা। ৩ বলে ১ রান করেন তাসকিন।

৪৬.১ ওভারে দলীয় ২১৬ রানে মাথিশা পাথিরানার বলে বোল্ড হয়ে ফেরেন শরীফুল ইসলাম। ৭ বলে ৭ রান করেন শরীফুল। এরপর ৪৮.১ ওভারে নাসুমের উইকেট হারিয়ে ইনিংস থামে টাইগারদের। ১৫ বলে ১৫ রান করে ফেরেন নাসুম। হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ বলে ১০ রানে।

লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নেন মাহেশ থিকসানা, মাথিশা পাথিরানা ও দাসুন শানাকা। এছাড়া দুনিথ ওয়েল্লাগে নেন একটি উইকেট।

এর আগে স্পিনারদের কিপটে বোলিং আর পেসারদের উইকেট শিকারের মহড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ খুব বড় হতে দেয়নি বাংলাদেশ। কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে স্বাগতিকদের ২৫৭ রানে আটকে রাখে সাকিব আল হাসানের দল। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আড়াইশ পেরোনো সংগ্রহ পায় লঙ্কানরা।

সামরাবিক্রমা খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। মাত্র ৭২ বলে ৯৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার, দুটি ছয়ের মার। আগের ১৯ ওয়ানডেতে উইকেটরক্ষক-ব্যাটারের সর্বোচ্চ স্কোর ছিল ৮২।

কুশল মেন্ডিস ৫০ ও পাথুম নিশাঙ্কা করেন ৪০ রান। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। তিন পেসারই গড়ে ওভারপ্রতি রান দিয়েছেন ছয়ের ওপর।

প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে পেসাররা পেয়েছেন বাড়তি মুভমেন্ট। একটু খরুচে হলেও নিয়মিত বিরতিতে উইকেট বের করতে পেরেছেন হাসান-শরিফুল-তাসকিনরা। অন্যদিকে সাকিব-নাসুম-মিরাজ উইকেটহীন ছিলেন। রান দেয়ায় সবচেয়ে কিপটে ছিলেন নাসুম আহমেদ। এ বাঁহাতি স্পিনার ১০ ওভারে দিয়েছেন মাত্র ৩১ রান। সাকিব ১০ ওভারে ৪৪, মেহেদী হাসান মিরাজ ৩ ওভারে দিয়েছেন ১৪ রান।

ছয় বোলার নিয়ে খেলার সুবিধা ভালোভাবেই আদায় করে নিতে পেরেছে বাংলাদেশ। বিকল্প থাকায় শুরুর ৫ ওভারের মধ্যে বোলিং পরিবর্তন করেন। হাসানকে এনে সাফল্যও পান। প্রথম ব্রেক থ্রু এনে ডানহাতি পেসারই। পরে শরিফুল ইসলাম জোড়া শিকার করে ম্যাচে ফেরান বাংলাদেশকে। পরে জ্বলে ওঠেন তাসকিনও। স্লগ ওভারে উইকেট তুলে শ্রীলঙ্কার সংগ্রহ আরও বড় হতে দেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩কলম্বোবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলিড স্পোর্টসসাকিবসুপার ফোরহৃদয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৪ ঘণ্টার মধ্যে দুইবার পুরস্কৃত মেহজাবীন!

পরবর্তী

যারা পেলেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

পরবর্তী
চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণ, অতিথি ও বিজয়ীরা মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা পেলেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইনের আশ্রয় পাওয়া অসহায় মানুষদের অধিকার, তা কারও দান নয়: অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT