চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে যা লাগবে আফগান-লঙ্কানদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আফগানিস্তান। সমীকরণ মিলিয়ে অবশ্য এখনও সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে পারে আফগান দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে অবধারিত জয়ের সঙ্গে আফগানদের মাথায় রাখতে হবে বড় রান, বড় জয়ের মতো বিষয়াদি। সেদিক থেকে গ্রুপপর্বে শেষ ম্যাচে সুবিধাজনক অবস্থায় থেকে নামবে শ্রীলঙ্কা।

এশিয়া কাপে গ্রুপপর্বের ম্যাচে মঙ্গলবার পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু মাঠের লড়াই। জয় কিংবা অল্প ব্যবধানে হারলেও শেষ চার নিশ্চিত করবে টানা ১১ ওয়ানডেতে অপরাজিত থাকা লঙ্কান দল। তবে শেষ চারে খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে আফগানিস্তানকে।

আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে নেট রানরেটের (+০.৩৭৩) হিসাবে শেষ চারে খেলা নিশ্চিত করে বসে আছে বাংলাদেশ। এই রানরেটের কারণেই মূলত শ্রীলঙ্কা (+০.৯৫১) ও আফগানিস্তান (-১.৭৮০) দুদলের কারও পেছনে পড়ার সম্ভাবনা নেই সাকিব আল হাসানের দলের।

এমন বাস্তবতায় শ্রীলঙ্কা যদি প্রথমে ব্যাটিংয়ে নামে, তারা যে লক্ষ্য দেবে আফগানিস্তানকে সেটি করতে হবে ৩৫ ওভারের মধ্যে। যদি লঙ্কানরা ৩০০ রান বা তার চেয়ে বেশি সংগ্রহ দাঁড় করায়, সেটি ৩৫-৩৮ ওভারের মধ্যে করতে হবে রশিদ-নবীদের।

অন্যদিকে, আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে যত রান করবে, শ্রীলঙ্কাকে কমপক্ষে ৬০-৭০ রান আগে অলআউট করতে হবে আফগানদের। তাহলে রানরেট এবং পয়েন্ট ব্যবধানে এগিয়ে শেষ চার নিশ্চিত হবে রশিদ-নবীদের। এসব সমীকরণের বাইরে গিয়ে আফগানরা জয় পেলেও শেষ চারে যাবে দাসুন শানাকার দল।

এর আগে বি-গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার ফোরের টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। ৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে লাহোরে। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ-২০২৩পাকিস্তানবাংলাদেশরশিদলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT