কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন লিটন দাস , তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ছয় ওভারে ৩ উইকেটে ২৯ রান। সাকিব আল হাসান ৯ ও মেহেদী হাসান মিরাজ এক রানে ক্রিজে আছেন।
তৃতীয় ওভারে মোহাম্মাদ শামির বলে কোনো রান না করেই পরিষ্কার বোল্ড হন লিটন। উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট ও প্যাডের মাঝে বড় ফাঁকটা ছিল দৃষ্টিকটু।
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানজিদ তামিম স্বচ্ছন্দেই খেলছিলেন। তিনটি বাউন্ডারি মেরে ইনিংস বড় করার আশা দেখান। শার্দূল ঠাকুরের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলটি ঠিকঠাক খেলতে পারেননি। তার ব্যাটের নিচের কানায় লেগে স্টাম্প উপড়ে যায়। ১২ বলে ১৩ রানেই শেষ হয় তার ইনিংস।
শার্দূলের বলে উড়িয়ে মারতে গিয়ে লোকেশ রাহুলের গ্লাভসবন্দি হন চার রান করা বিজয়








