চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ‘মাথায় রেখে’ এই পরাজয় মানতে রাজি রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্রুপপর্বের দুই ম্যাচ জিতে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল ভারত। তারপর থেকে যেন উল্টো অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে টস হেরেছে, দুবারই আগে ব্যাট করেছে এবং শেষ ওভারের থ্রিলারে হেরেছে।

বিশ্বকাপের ঠিক আগে বিষয়টি টিম ইন্ডিয়ার জন্য উদ্বেগের কিনা- সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য খেলোয়াড়দের উপর পূর্ণ আস্থাই রাখছেন। একইসঙ্গে বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেয়ার পাশাপাশি সেরা স্কোয়াড বাছাইয়ের জন্য হলেও আপাতত এই পরাজয় মানতে আপত্তি নেই বলছেন।

‘মনে করি না পারফরম্যান্সে কিছু ভুল আছে। বাইরে থেকে এমন মনে হলেও আমরা সেভাবে দেখছি না। অনেক প্রেস কনফারেন্সে ছিলাম। যখন হেরে যাবেন তখন এ ধরনের প্রশ্ন করা হবে, এটাই স্বাভাবিক। ড্রেসিংরুমে গিয়ে দেখতে পারেন, ছেলেরা সবাই ঠাণ্ডা মেজাজে ও স্বস্তিতে আছে। জিতুন বা না জিতুন, আমাদের পরিবেশটা এমনই থাকতে হবে।’

‘আমরা দলের পরিবেশটা সেভাবে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছি। সব ছেলেই এতে খুশি। ড্রেসিংরুমের পরিবেশ ভালো থাকলে শেষ পর্যন্ত যে পারফরম্যান্স দেখবেন, তা মাঠেই ঘটবে।’

‘পরিবেশ ভালো রাখতে জয়-পরাজয়, পারফর্ম করতে পারা-না পারা নিয়ে ছেলেদের বিচার করা ঠিক না। এখানে যারাই আছেন, সবাই ভালো পারফর্মার। এই চিন্তাধারার সাথে আমাদের সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপে ভারতের ভাগ্য অনেকটাই তাদের হাতে নেই। এখন রোহিতের দলকে আফগানিস্তানের সঙ্গে জিততেই হবে। তার আগে বুধবার আফগানিস্তানকে যদি পাকিস্তান হারায়, তাহলে ফাইনালে যাওয়ার সব রাস্তা ভারতের জন্য বন্ধ হয়ে যাবে।

Reneta

পাকিস্তানের বিপক্ষে আফগানরা জিতলেও সমীকরণ বাকি থাকবে। শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারতেই হবে। এমন হলে ভারত, আফগানিস্তান আর পাকিস্তানের পয়েন্ট হবে সমান ২ করে। তখন রানরেটের হিসেবে ফাইনালে খেলবে একটি দল। এতসব সমীকরণ মিলে যাওয়াটা বাস্তবতার বিচারে বেশ কঠিনই!

ভালো একটা দল নিয়েও গত টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেনি ভারত। এবার এশিয়া কাপের ফাইনাল খেলাটা শঙ্কায় পড়ে গেছে। তবুও আসছে বিশ্বকাপের স্কোয়াড ৯০-৯৫ ভাগ ঠিক করাই আছে বলছেন রোহিত।

‘টিম কম্বিনেশনে শুধুমাত্র কয়েকটি পরিবর্তন ঘটবে। হ্যাঁ, আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষার চেষ্টা করে দেখতে চেয়েছিলাম। এশিয়া কাপ শুরুর আগে আমরা যে কম্বিনেশনে খেলেছি যদি দেখেন, এটি ছিল চারজন পেসার, দুই স্পিনার। দ্বিতীয় স্পিনার একজন অলরাউন্ডার। যদি তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলতে পারেন, তৃতীয় স্পিনার একজন অলরাউন্ডার হন, কেমন হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে চাই।’

‘সত্যি বলতে, রবীন্দ্র জাদেজার চোট এবং দুই পেসারের অনুপস্থিতিতে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। জাসপ্রিত বুমরাহ এবং হার্শাল প্যাটেল ডেথ ওভারেও নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে।’

‘যখন মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছেন, তখন নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। এটি আমাদের ভেতর অনুপস্থিত ছিল। আমরা কখনোই সেই কম্বিনেশন দিয়ে চেষ্টা করিনি।’

‘আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আমরা তিন-চারটি সিরিজ খেলেছি, কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। এমন একটি সময় আসবে যেখানে আমরা একটি রেখা টানব এবং বলব, এই কম্বিনেশন নিয়ে বিশ্বকাপে খেলতে চাই। এরপর আমাদের আরও দুটি সিরিজ আছে, তারপর বিশ্বকাপ। স্কোয়াড ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা কয়েকজন খেলোয়াড়কে চেষ্টা করে দেখতে পারি।’

উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এশিয়া কাপের ভালো সুযোগ পেয়েছেন রিশভ পান্ট। ফর্মে থাকার পরও ড্রেসিংরুমে বসে থাকছেন দীনেশ কার্তিক। রবীন্দ্র জাদেজার ইনজুরির কারণে একজন বাঁহাতি ব্যাটারের অভাব দূর করতেই পান্টকে খেলাতে হয়েছে, এমন যুক্তি রোহিতের।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২ভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT